খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানে থাকবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকায় পাকিস্তান হাইকমিশন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তান হাইকমিশনের সূত্রটি বলেছে, খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ইসহাক দারের আগামীকাল বুধবার ঢাকায় আসার কথা রয়েছে।

এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের মিশন, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছে। মঙ্গলবার এসব বিদেশি মিশন তাদের ফেসবুক পেজে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানায়।

এছাড়া খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ ছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি থাকবে।

এর আগে, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছিল। পরে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে উনার শারীরিক অবস্থা ভালো না থাকায় বিদেশ নেওয়া সম্ভব হয়নি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আমরা বাংলাদেশের জনগণের মহত্ত্ব ভুলব না : ফিলিস্তিনি রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট: গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ফিলিস্তিনের পাশে থাকার জন্য বাংলাদেশিদের ধন্যবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি

স্টাফ রিপোর্টার: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি’র প্রতিনিধি দল। শনিবার রাতে প্রধান উপদেষ্টার সরকারি বাস ভবন যমুনায় এ বৈঠক হয়। বৈঠকে

লতিফ সিদ্দিকীর নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা 

জহুরুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী

এনায়েতপুরে দেড়শতাধিক পরীক্ষর্থীকে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের এনায়েতপুরের মেহের উন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের দেড়শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় শিক্ষা উপকরণ ও ফুলেল শুভেচ্ছায় বিদায় ও

চাম্বল ইউনিয়নে তারুণ্যের উৎসব উদযাপন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক

চৌহালীতে জিয়া মঞ্চের কমিটি গঠন

চৌহালী উপজেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ৩১ সদস্য বিশিষ্ট জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।এতে চৌহালী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ শরিফ খানকে আহ্বায়ক