খালেদা জিয়ার জানাজায় ছিলেন জামায়াতে আমিরের নেতৃত্বাধীন প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

বুধবার রাজধানী ঢাকার ঐতিহাসিক মানিক মিয়া অ্যাভিনিউতে এই জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশগ্রহণকারী জামায়াতের অন্য নেতারা হলেন নায়েবে আমির মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।

এছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা জানাজায় অংশ নিয়েছেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে পরিবার অবরুদ্ধ করার অভিযোগ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ইটালী পূর্বপাড়া গ্রামে বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে একটি পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ

রূপগঞ্জে বিএনপি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সাংবাদিক নির্যাতনের ঘটনায় কুড়িগ্রামের সাবেক ডিসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনকে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে নির্যাতনের মামলায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

রোজা ভাঙিয়ে কয়েদির স্ত্রীকে ধর্ষণের করে র‌্যাব কর্মকর্তা আলেপ

ঠিকানা টিভি ডট প্রেস: আসামি ধরে নিয়ে গিয়ে তার স্ত্রীকে ভয় দেখাতেন ক্রসফায়ার দেওয়া হবে। তবে রেহাই মিলবে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে। এভাবে আসামিকে

ইসরায়েলের প্রযুক্তি পার্কে হামলা, মাইক্রোসফট কার্যালয় ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক: ইসরায়েলের বিরশেভা প্রযুক্তি পার্ক, মাইক্রোসফট কার্যালয় এবং ইসরায়েলি সামরিক শাখার কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইরানি হামলার পর বিরশেভার কেন্দ্রীয় রেল স্টেশন সাময়িকভাবে

এই পোস্ট দেওয়ার পর আমি মারা গেলে মানুষ জানুক কেন মারা গিয়েছি: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক:আওয়ামী লীগের ফিরে আসায় সমঝতা করতে ছাত্র নেতাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির