খালেদা জিয়ার চিকিৎসা চলছে, যুক্তরাজ্যের ৪ সদস্যের মেডিকেল টিম এভারকেয়ারে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে আসা চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছে। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা কার্যক্রমে যুক্ত হয়েছেন তারা।

বুধবার (৩ ডিসেম্বর) ড. রিচার্ড বিউলের নেতৃত্বে মেডিকেল প্রতিনিধি দলটি এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলার সিসিইউতে প্রবেশ করেন। তারা খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করেন এবং হাসপাতালের স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন।

হাসপাতাল সূত্র জানায়, যুক্তরাজ্যের এ বিশেষজ্ঞ চিকিৎসক দল খালেদা জিয়ার উন্নত চিকিৎসা পরিকল্পনা প্রণয়ন ও প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার জন্য বাংলাদেশে এসেছে। স্থানীয় চিকিৎসক দলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

বিএনপি নেতারা জানিয়েছেন, বিদেশি বিশেষজ্ঞরা আসায় খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি হবে আশা করা হচ্ছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুরে অবৈধ ইটভাটায় ৮০ হাজার টাকা জরিমানা

এম এ হান্নান শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) শাহজাদপুর উপজেলা নির্বাহী

গুজবে কান না দেওয়ার আহ্বান ডা. জাহিদের

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা.

‘সংবিধান মেনে গত ৫৪ বছরে কেউ দেশ পরিচালনা করেনি’

স্টাফ রিপোর্টার: রাজনৈতিক ঐকমত্যে জাতীয় সনদ তৈরি আশা ব্যক্ত করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, জাতীয় সনদে সবার অঙ্গীকারের জায়গায়

কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর-অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় কার্যালয়টির নিচতলায় অগ্নিসংযোগ করা

ফিলিস্তিনের পক্ষে মিছিলে জবির দুই শিক্ষার্থী আটক, পুলিশ বলছে-হিজবুত তাহরীর

নিজস্ব প্রতিবেদক: ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক প্রতিবাদ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর ধানমন্ডি ৮

সংসদ ভবন এলাকায় সংঘর্ষ থেমেছে, অবস্থান নিয়েছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে ‘জুলাই যোদ্ধাদের’ সংঘর্ষ থেমেছে। কয়েক দফা সংঘর্ষের পর বেলা আড়াইটার দিকে ‘জুলাই যোদ্ধারা’ সংসদ ভবন এলাকা ছেড়ে