খালেদা জিয়ার আসনে ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জন্মভূমি হিসেবে পরিচিত বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার পক্ষেই মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। তবে তার মৃত্যুতে প্রার্থী পরিবর্তনের প্রয়োজন হলে দল বিকল্প হিসেবে মোরশেদ মিল্টনকে মনোনয়ন দেয়।

গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

দলীয় সূত্র জানায়, মোরশেদ মিল্টন বর্তমানে বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এবং গাবতলী উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি গাবতলী পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। দীর্ঘদিন ধরে বগুড়া-৭ আসনে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে তিনি সক্রিয় রয়েছেন।

নির্বাচনের প্রস্তুতি হিসেবে তিনি নিয়মিত জনসভা, উঠান বৈঠক এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।,

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, গাবতলী ও শাজাহানপুর এলাকায় মোরশেদ মিল্টন একজন পরিচিত মুখ। রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করার পাশাপাশি দমন-পীড়নের শিকার নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর নজিরও রয়েছে তার।

গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, বেগম খালেদা জিয়া এ এলাকার মানুষের আবেগের জায়গা। তার অনুপস্থিতিতে মোরশেদ মিল্টনের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ রয়েছে এবং এই আসনে বিএনপির অবস্থান অটুট থাকবে বলে তিনি আশাবাদী।

বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী মোরশেদ মিল্টন ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাকে বিজয়ী করতে নেতাকর্মীরা মাঠে কাজ করছেন।

মনোনীত প্রার্থী মোরশেদ মিল্টন বলেন, দীর্ঘ ১৭ বছর তিনি বেগম খালেদা জিয়ার প্রতিনিধি হিসেবে গাবতলী-শাজাহানপুরের মানুষের পাশে ছিলেন। নির্বাচিত হলে তার আদর্শ অনুসরণ করে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

লাশ দাফনের কথা বলেও টাকা হাতিয়ে নিতেন মিল্টন সমাদ্দার

নিজস্ব প্রতিবেদক: লাশ দাফনের কথা বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’-এর চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, জালিয়াতি করে ডেথ

রায়গঞ্জে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসপ্তমীতে উপজেলায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। সোমবার (২৯ সেপ্টেম্বর)

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত

নিজস্ব প্রতিবেদক: নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের সিংগা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করো প্রতিপক্ষের হামলায় ৪ জন নিহত হয়েছে। সোমবার (২৩) ভোরে সদর উপজেলার বড়কুলা গ্রামে

আমরা লঞ্চঘাট-বাসস্ট্যান্ড দখল করছি, আর বিশ্ববিদ্যালয়-আদালতে জামায়াতের লোক: বিএনপি নেতা আলতাফ

ডেস্ক রিপোর্ট: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জামায়াতের লোক। বিভিন্ন আদালত ও উচ্চ আদালতের বিচারক যারা

ফেব্রুয়ারির নির্বাচনকে ইতিহাসের সেরা বানাতে চায় সরকার: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: ফেব্রুয়ারির নির্বাচন যেন ইতিহাসের সেরা নির্বাচন হয় সেই প্রত‍্যাশা ও প্রার্থনা করতে বৌদ্ধধর্ম সম্প্রদায়ের জনগোষ্ঠিকে আহবান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।, শুক্রবার

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ফিলিস্তিনিদের ওপর হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের

অনলাইন ডেস্ক: গাজা উপত্যকার রাফা শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এ ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের