খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় নেতা–কর্মীর ঢল

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসা শেষে চার মাস পর দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে ঢাকার পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকালে তাকে অভ্যর্থনা জানাতে রাজধানী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় হাজারো নেতা-কর্মীর ঢল নেমেছে।

বিমানবন্দর সড়ক থেকে খালেদা জিয়ার বাসভবন ‌‌‘ফিরোজা’ পর্যন্ত সড়কের দুধারে অপেক্ষা করছেন দলটির নেতা-কর্মীরা। এই নেতাকর্মীদের হাতে রয়েছে বাংলাদেশ ও বিএনপির পতাকা। এর পাশাপাশি রয়েছে নানা রঙ্গের ফেস্টুন, ব্যানার। খালেদা জিয়া ও জোবাইদা রহমানকে স্বাগত জানিয়ে এসব বর্ণিল ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন তারা। সেইসঙ্গে স্লোগানে মুখরিত করছেন পুরো এলাকা।

এর আগে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি নেতা-কর্মীরা বিমানবন্দর থেকে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত সড়কে অবস্থান নিতে থাকেন।

জনসাধারণের চলাচলে যেন অসুবিধা না হয় সেটা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের এই সড়কের ফুটপাথে অবস্থান নেওয়ার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে দলটির শীর্ষ পর্যায় থেকে।

এর আগে সোমবার বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমান সিঁথিসহ সফর সঙ্গীদের নিয়ে কাতারের আমিরের দেওয়া ‘এয়ার অ্যাম্বুলেন্সে’ করে ঢাকার উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।

এদিকে খালেদা জিয়া এবং তার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানকে ঢাকায় বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির নেতারা। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সড়কের এক পাশে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে দলীয় ও জাতীয় পতাকা হাতে স্বাগত জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নেতাকর্মী ও সমর্থকরা জনভোগান্তি সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কানাডায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ

কানাডা প্রতিনিধি: কানাডার ৪৫তম ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। গতকাল রোববার নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। পুরো কানাডায় এখন নির্বাচনের আমেজ। রাস্তার দুই পার্শ্বে বড় বড়

জুলাইয়ে হাদির অবদান কী’ বক্তব্যের পর একের পর এক হুমকি পাচ্ছেন তারেক

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে নিয়ে দেওয়া একটি বক্তব্য ভাইরাল হওয়ার পর হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ

নবায়ন হবে নদী ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা স্মারক

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশ ও চীনের শীর্ষ কূটনীতিক পর্যায়ের বৈঠক আজ মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত হবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে বৈঠকে যোগ দিতে চীনে

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি

ঠিকানা ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অভিযানের প্রতিবাদে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ দমনে কারফিউ ঘোষণা করেন মেয়র

সিরাজগঞ্জের চৌহালীতে বিনা মূল্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইনের উদ্বোধন

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ জন্ম নিবন্ধন একবার, বিড়ম্বনা নয় বার বার প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে খাষকাউলিয়া ইউপির উদ্যোগে শূন্য থেকে ৪৫ দিনের শিশুদের বিনা

ঈদযাত্রায় যমুনা সেতুতে রেকর্ড! ছয় দিনে টোল আদায় ১৯ কোটির বেশি

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার আগমনে ঘরমুখো মানুষের ঢলে যমুনা সেতু দিয়ে মাত্র ছয় দিনে পারাপার হয়েছে ২ লাখ ৫৫ হাজার ২২০টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন