খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। চিঠিতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন তিনি।

রোববার গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এদিন বিকালে পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়েছে বলে জানান শায়রুল।’

চিঠিতে খালেদা জিয়ার উদ্দেশে ৩১ জানুয়ারি শেহবাজ শরীফ লিখেছেন, আমি আপনার (খালেদা জিয়া) স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে পেরে উদ্বিগ্ন।

সুস্থতা কামনা করে তিনি লিখেছেন, আমি আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। সর্বশক্তিমান আল্লাহ আপনাকে সব অসুস্থতা থেকে রক্ষা করুন এবং সুস্বাস্থ্য দান করুন।

পাকিস্তান বিএনপির চেয়ারপারসন, তার পরিবার এবং দলের সমর্থকদের সঙ্গে আছে বলেও আশ্বস্ত করেন শেহবাজ।

চিঠিতে খালেদা জিয়ার রাজনৈতিক এবং বর্ণাঢ্য জীবনের উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, আপনি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে একটি বিশাল ব্যক্তিত্ব। জনসেবার প্রতি আপনার অবিচল প্রতিশ্রুতি অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুষ্টিয়ায় ৬ হত্যায় হানিফ, হেনরিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও আরও তিনটি অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরিসহ

সমুদ্রে আট ধরনের ভারী খনিজের সন্ধান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সমুদ্র এলাকায় আট ধরনের ভারী খনিজের সন্ধান মিলেছে। ফিশিং ট্রলার ব্যবহার করে পরিচালিত গবেষণায় এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট।

বেলকুচিতে ১১ বছর পর মিছিলে হামলার ঘটনায় সাবেক মন্ত্রীসহ আ.লীগের ৫৬ নেতা কর্মীর নামে মামলা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ১১ বছর আগে ১৮ দলীয় জোটের মিছিলে হামলার ঘটনায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে আবদুল

ইউনুস সাহেব দয়া করে তাড়াতাড়ি নির্বাচনটা দেন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: দয়া করে দ্রুত নির্বাচন দেওয়া আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ইউনুস সাহেব দয়া করে তাড়াতাড়ি নির্বাচনটা দেন। তাহলে জনগণ

রাশিয়ায় বাজা সম্পাদকসহ ৫ সাংবাদিক আটক, গণমাধ্যমে গোপন তথ্য ফাঁসের অভিযোগ

অনলাইন ডেস্ক: রাশিয়ায় পুলিশসংক্রান্ত গোপন তথ্য গণমাধ্যমে ফাঁসের অভিযোগে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ‘বাজা’র সম্পাদকসহ পাঁচ সাংবাদিককে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (২২ জুলাই) বাজা এক

রায়গঞ্জে তিন ফসলী জমিতে কোম্পানি তৈরির প্রতিবাদে ও আবাদি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে জোর পূর্বক তিন ফসলী জমিতে নূর সীডর্স কোম্পানি তৈরির প্রতিবাদে ও আবাদি জমি রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা। মঙ্গলবার