খালেদা জিয়াকে নিয়ে পতাকা মোড়ানো গাড়ি মানিক মিয়া অ্যাভিনিউর পথে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লাশ ছেলের বাস ভবন থেকে বের হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে লাশবাহী গাড়ি গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে বের হয়। লাশবাহী গাড়ির চারপাশে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

খালেদা জিয়ার জানাজা বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাত থেকেই এই এলাকায় নেতাকর্মীরা ভিড় করা শুরু করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। তার অবস্থা ছিল অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন।,

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দর্শনা সীমান্তে গোপালগঞ্জের আ.লীগ নেতা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মুনিরকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট

ইরান-ইসরায়েল উত্তেজনা: কাতার দূতাবাস থেকে কর্মী সরাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্র কাতারে অবস্থিত তাদের দূতাবাসের কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। শনিবার (২৮

‘সমন্বয়ক’ পরিচয়ে শিক্ষার্থীকে জিম্মি করে চাঁদা দাবি, আটক ৩

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে এক ছাত্রকে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টাকালে তিন ভুয়া সমন্বয়ককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি’) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো ধরনের আলোচনা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজানি। সোমবার এক বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রের

আজ বিএনপি ও জামায়াতের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আজ শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠক করবেন। প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি

র‍্যাবকে রাজনৈতিকভাবে এক ঘণ্টার জন্যও ব্যবহার করিনি, কেউ প্রমাণ দেখাতে পারবে না: বাবর

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, র‍্যাবকে রাজনৈতিকভাবে একদিনের জন্য বা এক ঘণ্টার জন্যও আমরা ব্যবহার করিনি। এটা কেউ বলতে পারবে না, প্রমাণ