খামেনির দেশত্যাগের গুঞ্জন, এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস

নিজস্ব প্রতিবেদক: সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। দেশটির বিভিন্ন শহরে অর্থনৈতিক সংকট, উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্বের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। এরই মধ্যে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস।

প্রতিবেদনে বলা হয়েছিল, ৮৬ বছর বয়সি খামেনি বিক্ষোভ তীব্র হলে এবং নিরাপত্তা বাহিনী বা সেনাবাহিনী সরকারী নির্দেশ মানতে অস্বীকৃতি জানালে, পরিবারের প্রায় ২০ জন ঘনিষ্ঠ সদস্যকে নিয়ে দেশ ছাড়তে পারেন। এমনকি তার সম্ভাব্য গন্তব্য হিসেবে রাশিয়ার রাজধানী মস্কোর কথাও উল্লেখ করা হয়। আরও দাবি করা হয় তার বিদেশে সম্পদ রয়েছে।

তবে এ বিষয়ে ভারতের ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানায়, এসব দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।,

দূতাবাস জানায়, ইসরাইলের সঙ্গে ১২ দিনব্যাপী যুদ্ধ চলাকালেও খামেনি দেশ ছাড়েননি। ফলে বর্তমান বিক্ষোভের কারণে তিনি পালিয়ে যাচ্ছেন—এমন দাবি পুরোপুরি অসত্য। দূতাবাস একে ‘শত্রু রাষ্ট্রগুলোর ছড়ানো অপপ্রচার’ বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে।

ইরানে আসলে কী ঘটছে?

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে কয়েকজন ইরানি নাগরিক বলেন, ‘মূল্যস্ফীতি সত্যিই একটি বড় সমস্যা এবং তারা চান এটি কমুক।’ তবে তারা স্পষ্ট করেছেন, তারা খামেনির বিরোধী নন।

তাদের মতে, যারা খামেনির বিরোধিতা করছেন তারা মূলত সাবেক শাহ রেজা পাহলভির সমর্থক ও বিদেশি শক্তির ঘনিষ্ঠ।

এদিকে কোম শহরের ইসলামি চিন্তাবিদ মাওলানা জামির জাফরি বলেন, খামেনি সম্প্রতি ৩ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন—যা প্রমাণ করে তিনি সক্রিয়ভাবেই দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, ‘তেহরানে মোটামুটি সবকিছু স্বাভাবিক।’ এছাড়া খামেনি দেশ ছেড়ে পালাচ্ছেন—এমন খবর সম্পূর্ণ মিথ্যা বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘এই ধরনের প্রতিবেদনে নামহীন সূত্রের কথা বলা হয়েছে, কিন্তু কোনো প্রমাণ নেই। যাচাই না করে এমন সংবাদ প্রকাশ থেকে ভারতীয় গণমাধ্যমকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে জুলাই শহীদের স্মরণ বিএনপির দোয়া ও মৌন মিছিল 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও শহীদের স্মরণে মৌন মিছিল হয়েছে। শুক্রবার (১৮ জুলাই)

রূপপুর প্রকল্পে জ্বালানি লোডের পূর্ব প্রস্তুতি সম্পন্ন

স্টাফ রিপোর্টার: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (আরএনপিপি) প্রথম ইউনিটের রিয়‍্যাক্টর কম্পার্টমেন্টের কন্টেইনমেন্ট (সুরক্ষা ব্যুহ) এর অভেদ্যতা ও দৃঢ়তার পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় নকশা অনুযায়ী

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত সরকারের

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হলেও, ভোটের সময় নিয়ে এখনো একমত হতে পারেনি তারা। কেউ জাতীয় নির্বাচন ও গণভোট

বৃষ্টির সম্ভাবনা নেই, তীব্র গরমের আভাস রাজধানীতে

ঠিকানা টিভি ডট প্রেস: রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলে আজও তীব্র গরম অনুভূত হতে পারে। আজকের দিনটিতেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আবহাওয়া থাকবে একেবারে

মার্কিন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন সেই পাকিস্তানি বিজ্ঞানী আফিয়া সিদ্দিকী

অনলাইন ডেস্ক: মার্কিন কারাগারে দীর্ঘদিন ধরে বন্দি আছেন পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী ড. আফিয়া সিদ্দিকী। তার বিরুদ্ধে অভিযোগ ছিল আল কায়েদার নেতৃত্বের সঙ্গে যোগাযোগ এবং উগ্রবাদে সম্পৃক্ততার।

ইরানের দাবি মার্কিন যুদ্ধজাহাজে হামলার, ওয়াশিংটনের অস্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর নৌবাহিনী দাবি করেছে, তারা ওমান সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল