খাবার নেই, পেটে ক্ষুধা নিয়েই ঈদের নামাজ পড়লো গাজাবাসী

অনলাইন ডেস্ক: চলমান ইসরায়েলি আগ্রাসন, চরম খাদ্য সংকট ও ধ্বংসস্তূপের মধ্যেই শুক্রবার (৬ জুন) ঈদুল আজহা উদযাপন করছে গাজাবাসী। ধ্বংসপ্রাপ্ত মসজিদ ও বাড়িঘরের বাইরে খোলা আকাশের নিচেই নামাজ আদায় করেছেন তারা।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, গাজার অধিকাংশ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় পুরুষ ও শিশুরা বাধ্য হয়ে উন্মুক্ত জায়গায় ঈদের নামাজ আদায় করেছেন। মুসলিমদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী জোগাড়ে হিমশিম খাচ্ছে সবাই। সামান্য যা কিছু জোগাড় করতে পেরেছে, তাই দিয়েই উৎসবের আয়োজন করছে পরিবারগুলো।

খান ইউনিস শহরে ঈদের নামাজ শেষে কামেল এমরান বলেন, এই ঈদ ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে কঠিন ঈদ। এই অন্যায় যুদ্ধের কারণে কোনো খাবার নেই, ময়দা নেই, আশ্রয় নেই, মসজিদ নেই, ঘর নেই, বিছানা নেই… পরিস্থিতি খুবই ভয়াবহ।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।

ইসরায়েলি অভিযানে গাজার বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে। উপত্যকার ২০ লাখ ফিলিস্তিনির প্রায় ৯০ শতাংশই বাস্তুচ্যুত হয়েছেন।’

দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় খাদ্য ও ত্রাণ প্রবেশ বন্ধ রাখার পর সম্প্রতি জাতিসংঘের জন্য সামান্য কিছু ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল। তবে জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি সামরিক বিধিনিষেধ ও নিরাপত্তাহীনতার কারণে অনেক ত্রাণই বিতরণ করা সম্ভব হচ্ছে না।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বৃহস্পতিবার জানিয়েছে, সেপ্টেম্বরে গাজার জনগণ চরম খাদ্য সংকটে পড়তে পারে। প্রায় পাঁচ লাখ মানুষ চরম খাদ্যাভাব ও অপুষ্টিতে ভুগতে পারেন।

এফএও-র জরুরি বিভাগের পরিচালক রেইন পলসন বলেন, গাজা উপত্যকায় দুর্ভিক্ষের ঝুঁকি পুরো জনগণের ওপরই নেমে এসেছে।

গত দুই সপ্তাহে গাজায় নতুন ত্রাণ বিতরণকেন্দ্রগুলোতে প্রায় প্রতিদিনই গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এসব এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনারা গুলি চালিয়েছেন। গাজার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এতে এ পর্যন্ত ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।’

সূত্র: এপি, ইউএনবি

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।, রোববার (১২

স্ত্রীর স্বীকৃতির দাবিতে কলেজছাত্রীর অনশন, প্রেমিক পলাতক

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রেমিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে স্ত্রীর স্বীকৃতির দাবিতে টানা তিনদিন অনশন করছেন আয়শা ইসলাম উর্মি (১৮) নামের এক কলেজছাত্রী। এদিকে

ভোটের অধিকার ফিরিয়ে আনতে লড়াই—নলকায় ভিপি আয়নুল হকের নির্বাচনী সমাবেশে জনতার ঢল

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: নলকা ইউনিয়ন বিএনপির আয়োজনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের নির্বাচনী জনসমাবেশে ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। সোমবার

আ. লীগ নিষিদ্ধের দাবি, বাদ জুমা বড় জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েত করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার বাদ জুমা প্রধান উপদেষ্টার বাসভবন

ভারতের নিষেধাজ্ঞা, করণীয় নির্ধারণে জরুরি সভা ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যসহ সাত ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে স্থলবন্দর ব্যবহারে ভারতের নিষেধাজ্ঞার বিষয়ে করণীয় নির্ধারণে সভা ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামীকাল মঙ্গলবার

যৌথ বাহিনীর হাতে দুই সমন্বয়ক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে ভারতীয় চিনি ও জিরা গুদামজাত করার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার (২২ জানুয়ারি) বিকালে ময়মনসিংহের ফুলপুর