খাদ্য সংকট সেন্টমার্টিনে, লোকালয় প্লাবিত

অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে টানা ভারি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট বেড়েছে। এতে করে গলাচিপা, কোনাপাড়া ও দক্ষিণপাড়া এলাকায় অন্তত অর্ধশতাধিক ঘরবাড়ি তলিয়ে গেছে এবং ঘাটে নোঙরকৃত পাঁচটি মাছ ধরার ট্রলার বিধ্বস্ত হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, হোটেল-মোটেলসহ বিএন স্কুলকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

গত চার দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ থাকায় দ্বীপে খাদ্যপণ্যের সংকট দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সাগরের পানির উচ্চতা বেড়ে বিভিন্ন এলাকায় পানি ঢুকেছে ও চারদিকে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, পরিস্থিতি গুরুতর হলে মানুষকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেওয়া হবে এবং আবহাওয়া স্বাভাবিক হলে খাদ্যবাহী ট্রলার পাঠানো হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরে ১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবির ঘটনা ঘটেছে। বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় বন্দর সীমানায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়া জাহাজটি প্রায় ডুবে

সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: পাবনায় চাঁদাবাজির অভিযোগে দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর জামিন নামঞ্জুর হয়েছে। পরে বিচারক তাকে

৯৭৭ প্রতিষ্ঠানের নাম পরিবর্তনে উদ্যোগ, বাদ পড়ছে শেখ পরিবার ও আ.লীগ নেতাদের নাম

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে রাষ্ট্রীয় অবকাঠামো ও প্রতিষ্ঠানের নাম থেকে শেখ হাসিনা, তাঁর পরিবার এবং আওয়ামী লীগ নেতাদের নাম সরিয়ে দিচ্ছে বর্তমান সরকার। এ পর্যন্ত অধিকাংশ

কোরআন শিখতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, আটক মসজিদের ইমাম

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম শফিকুর রহমানকে (৪২) আটক করেছে পুলিশ। আজ রবিবার (০৯ মার্চ)’ বিকালে এলাকাবাসী মিলে অভিযুক্ত ইমামকে আটক

পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি-অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ফেনীর সোনাগাজীতে এক প্রবাসী পরিবার পুলিশের পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারটি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চেয়েও লুটপাট ও অগ্নিসংযোগ

যে কারণে এলটিটিইর টার্গেট হন রাজীব গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক: ১৯৯১ সালের ২১ মে ভারতের তামিলনাড়ুর শ্রীপেরুমবুদুরে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। এই হত্যাকাণ্ডের পেছনে ছিল শ্রীলঙ্কাভিত্তিক