খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চাল লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত ১৫৫ বস্তা চাল লুটের অভিযোগ উঠেছে শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি ও কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস এবং তার ভাই ইবাদুল ইসলাম কালুর বিরুদ্ধে।

বুধবার (৫ মার্চ), সকালে এ অভিযোগ করেন কায়বা ১, ২ ও ৩ নং ওয়ার্ড-এর খাদ্য বান্ধব কর্মসূচির চালের ডিলার শাহাজহান কবির।

ডিলার শাহাজান কবির জানান, বুধবার সকালে বাগআঁচড়া খাদ্য গুদাম থেকে চাল লোড করে কয়েকটি ট্রলি নিজের ডিলার পয়েন্টে উদ্দেশ্য ছেড়ে দেওয়া হয়। পথিমধ্যে ‘বকুলতলা’ পৌঁছালে শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি ও কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রহুল কুদ্দুসের নেতৃত্বে তার ভাই ইবাদুল ইসলাম কালু ট্রলিটি দাঁড় করানো হয়।

পরে ড্রাইভারকে জিম্মি করে ১৫৫ বস্তা চাল নিজের গোডাউনে নামিয়ে নেন। তিনি কেন চাল নামিয়ে নিলেন সে বিষয়ে কুদ্দুসকে ফোন দিয়ে জানতে চাইলে তাকে গালাগাল ও এবং হুমকি দেওয়া হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বকুলতলা কুদ্দুস চেয়ারম্যানের বাড়ির সামনে তার ভাই কালু ৪টি চাল বোঝায় ট্রলি আটকিয়ে রেখেছে।পরে সাংবাদিকদের উপস্থিত টের পেয়ে তিনি ড্রাইভারদের ট্রলি নিয়ে চলে যেতে বলেন।

এ বিষয়ে কালু বলেন, আমি চালের ডিলারের কাছে টাকা পাই, তাই ট্রলিটি আটকানো হয়।

বিএনপি নেতা রুহুল কুদ্দুস অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে আত্মসাৎ বা লুটের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি কোন চাল লুট করিনি। আমার ভাই ডিলারের কাছে টাকা পাবে বলে ট্রলি আটকিয়ে রেখেছিল এবং পরে ছেড়ে দিয়েছে।

এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহি কর্মকর্তা কাজী নাজিব হাসান বলেন, ‘আমি বিষয়টি শুনিছি। ওসি সাহেবকে চালগুলো উদ্ধার করার জন্য ইতোমধ্যে বলা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঐকমত্য কমিশন নিয়ে রাজনৈতিক দলগুলোর অসন্তোষ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ দেখা দিয়েছে। সংলাপের ধীরগতি, সিদ্ধান্ত গ্রহণে অনিশ্চয়তা এবং কিছু ইস্যুতে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন

দোকান দখলের অভিযোগ, তিন যুবদল নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জোরপূর্বক দোকানঘর দখলের অভিযোগে যুবদলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (২ জুন) দুপুরে মাদারগঞ্জ পৌর এলাকার জোনাইল বাজার

জামায়াতের নিবন্ধন সংক্রান্ত রায়ের আদেশ ইসিতে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে জামায়াতের

ইসরায়েলি অবৈধ বসতিতে জড়িত দেড় শতাধিক কোম্পানির তালিকা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় অবৈধ ইসরায়েলি বসতিতে কার্যক্রম চালানো ১১টি দেশের ১৫৮টি কোম্পানির দীর্ঘ প্রতীক্ষিত তালিকাপ্রকাশ করেছে জাতিসংঘ।গতকাল শুক্রবার এই হালনাগাদ ডেটাবেজ প্রকাশ করে

জুলাই সন্ত্রাসী সাদ্দাম-ইনানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য

নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতারিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে দাবি তুলুন: বিএমএসএফ 

নিজস্ব প্রতিবেদক: সোনারগাঁও, মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেছেন, আক্রমনের শিকার সাংবাদিকের বিপদকালে কেউ