খাগড়াছড়িতে ১৪৪ ধারা ভঙ্গ, মেজরসহ সেনাবাহিনীর ১১ সদস্য আহত

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারার মধ্যেই সংর্ঘষ হয়েছে। সংর্ঘষের এক পর্যায়ে একটি বাজারে আগুন দেওয়া হয়েছে।

রবিবার বেলা ১টায় উপজেলার ‘রামেসু বাজারে’ এ ঘটনা ঘটে বলে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো.এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান।

আগুনে বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে যায় এবং বাজারের পাশে থাকা বসতঘরও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনার পর খাগড়াছড়ির গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বাজারটি চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক থেকে প্রায় ১০০ গজ দূরে। সেখানে আগুন দেওয়ার ভিডিও ও ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে আগুনে বাজারের দোকানপাট জ্বলতে দেখা যায়। বাজারের দোকানমালিকদের অধিকাংশ পাহাড়ি বলে জানা গেছে।,

এর আগে গুইমারায় ১৪৪ ধারা মধ্যেই সড়ক অবরোধ করে ‘জুম্ম ছাত্র জনতা’। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবরোধকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করে। তখন অবরোধকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়।

এক পর্যায়ে সংর্ঘষের সূত্রপাত ঘটে। এলাকায় গুলির শব্দ শোনা যায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়।

এ বিষয়ে জানতে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের মোবাইলে একাধিক ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “গুইমারায় সংর্ঘষের ঘটনার পরিস্থিতি দেখতে সেখানে যাচ্ছি। যাওয়ার পর বিস্তারিত জানাতে পারব।”

গত মঙ্গলবার রাতে এখাগড়াছড়ির সদর উপজেলায় মারমা জাতিগোষ্ঠীর এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকেই বিক্ষোভ ও উত্তেজনা চলছে পার্বত্য এই জেলায়।

বুধবার এ ঘটনায় সেনাবাহিনীর সহায়তায় পুলিশ শয়ন শীল নামে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার জেলায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে ‘জুম্ম ছাত্র-জনতা’।

এরপর শনিবার ভোর ৫টায় ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে অবরোধ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ থাকে।

এ দিন সকালে জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন অবরোধকারীরা।

শনিবার থেকে গুইমারা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কায় অনিদিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আকতার।,

১৪৪ ধারা চলার মধ্যে রোববার সকাল থেকে থমথমে অবস্থা বিরাজ করছে খাগড়াছড়ি শহরে। মোড়ে মোড়ে নিরাপত্তা বাহিনীর অবস্থান দেখা গেছে।

বাজার এবং বাজারের আশপাশে কোনো দোকানপাট বন্ধ রয়েছে। প্রয়োজনীয় কাজে যারা বের হয়েছেন তাদের পড়তে হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জিজ্ঞাসাবাদর মুখে।

বর্তমান পরিস্থিতি নিয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিভিন্ন শ্রেণির লোকজনকে নিয়ে দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক এ বি এম ইফতেখার উদ্দিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জোড়া খুন, চার আসামিকে মৃত্যুদণ্ড

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জোড়া খুনের মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আযাদের মনোনয়ন বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এবং দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের

গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে তুরস্কে হাজারো মানুষের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে তুরস্কে রোববার (১৩ এপ্রিল’) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে দেশটির বিভিন্ন প্রদেশের হাজারো মানুষ অংশগ্রহণ করেন। এক

বেলকুচিতে বিষাক্ত এ্যালকোহল পানে ২ জনের মৃত্যু ১ জন গুরুতর অসুস্থ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নেশা জাতীয় বিষাক্ত এ্যালকোহল খেয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো একজন। নিহতরা হলেন,

সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, যুবদল নেতাসহ ৩ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখায় সেনাবাহিনীর ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপির কি আকাল পড়েছে আ.লীগ থেকে সদস্য আমদানি করতে হবে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপির কি এতো আকাল পড়েছে যে আওয়ামী লীগ থেকে সদস্য আমদানি করতে হবে? যেই আওয়ামী লীগের