খাগড়াছড়িতে ধর্ষণবিরোধী সমাবেশ; সেনা টহল গাড়িতে হামলা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির সিঙ্গিনালায় অষ্টম শ্রেণির এক উপজাতি ছাত্রী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ে টানা আন্দোলন চলছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে ধর্ষণবিরোধী সমাবেশ থেকে সেনাবাহিনীর একটি টহল গাড়ির ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।,

স্থানীয় সূত্র জানায়, ২৩ সেপ্টেম্বর সিঙ্গিনালায় ওই শিক্ষার্থী ধর্ষণের ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। ২৪ সেপ্টেম্বর জুম্ম ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরদিন ২৫ সেপ্টেম্বর অর্ধদিবস সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। শুক্রবার সকালেও খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে নারী নিপীড়নবিরোধী মিছিল বের হয়ে শহরের শাপলা চত্বরে সমাবেশে মিলিত হয়। পরে চেঙ্গি স্কয়ারে অবস্থান নেয় বিক্ষোভকারীরা।,

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে সমাবেশস্থল থেকে বের হওয়া একটি দল সেনাবাহিনীর টহল গাড়িকে লক্ষ্য করে ইটপাটকেল ও লাঠিশোটা নিয়ে হামলা চালায়। এতে গাড়ির জানালা ভেঙে যায় এবং তিন সেনা সদস্য আহত হন। পাশাপাশি আশপাশের একাধিক দোকানপাটেও হামলার ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে দোকান ভাঙচুরের প্রমাণ মিলেছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন।

বিশ্লেষকরা মনে করছেন, সরাসরি জুম্ম ছাত্র-জনতার ব্যানার থেকে হামলা চালানো হলেও এর পেছনে ইউপিডিএফের ইন্ধন থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। তারা আশঙ্কা প্রকাশ করেন, এই ধরনের ঘটনা পাহাড়ে বড় ধরনের সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির পরিকল্পনার অংশ হতে পারে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানের সাথে নতুন সংঘাতের আশঙ্কা: প্রস্তুত নয় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে নিজেদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে খোদ ইসরাইলের অভ্যন্তরেই চরম উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর অতিনির্ভরশীলতা

আবারও বঙ্গোপসাগরে ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে ভূমিকম্প ফের বঙ্গোপসাগরে ভূমিকম্প হয়েছে। সপ্তাহ না পেরোতেই মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে ৪.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থল

পা বাঁধা, হাত ভাঙা ও দুই চোখ উপড়ানো ছাত্রদল কর্মীর লাশ উদ্ধার

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে নিখোঁজের ৪ দিন পর ছাত্রদল কর্মী রাব্বি খানের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার পূর্ব রহমতপুর এলাকা

পলাতক সাবেক ওসি শাহ আলমকে ধরতে রেড অ্যালার্ট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন গ্রেপ্তার হওয়া একই থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) শাহ আলম। তাকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট

দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হয়েছেন। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম

কবরস্থানের জমি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নাজিম উদ্দিন (৫১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন