খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ করলো ইসি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, ইসি। সংস্থাটি জানিয়েছে, খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টি।

বুধবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ করেন।

ইসি সচিব বলেন, ‘বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে মোট ৪২ হাজার ৬১৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘পুরুষদের জন্য ৬০০ জন ভোটার ধরে এক লাখ ১৪ হাজার ৯৩৯টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। আর মহিলাদের জন্য ৫০০ জন ভোটার ধরে এক লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। মোট ভোটকক্ষ দাঁড়াচ্ছে দুই লাখ ৪৪ হাজার ৪৬টি।’

ইসি সচিব আরও বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি। এবার ৪২ হাজার ৬১৮টি হয়েছে। আজ যে তালিকা প্রকাশ করা হলো তার উপর দাবি আপত্তি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নেয়া হবে, যা নিষ্পত্তি হবে ১২ অক্টোবর। আর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর।’

এদিকে আগামী ফেব্রুয়ারির প্রথমভাগে সংসদ নির্বাচন ও ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার লক্ষ্যে ইসি সব কাজ এগিয়ে নিচ্ছে বলেও জানান আখতার আহমেদ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগে বেলকুচি পৌরসভা কতৃপক্ষের সংবাদ সম্মেলন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আদালতের আদেশ লঙ্ঘন করে যানবাহন থেকে পৌর টোল আদায় করা হচ্ছে এমন মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া সংবাদ পরিবেশন করা হয়েছে অভিযোগ

জাজিরায় সহকারী কমিশনারের বিরুদ্ধে ঘুষ ও অর্থ আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের বিরুদ্ধে এক শিক্ষকের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ দাবি ও ৮০ হাজার টাকা গ্রহণের

৫৮ হাজার ভুয়া টিসিবি কার্ড বাতিল

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিতরণ করা ৯০ হাজার টিসিবি ফ্যামিলি কার্ডের মধ্যে ৫৮ হাজার ৪২৬টি বাতিল করা হয়েছে।

সিরাজগঞ্জের পাঁচ আসনে প্রার্থী চূড়ান্ত, কাজিপুরে সিদ্ধান্ত বাকি

সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর)

সিরাজগঞ্জ মেডিকেল কলেজে নামফলক ভাঙচুর ও পরিচালকের অপসারনের দাবীতে বিক্ষোভ 

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শিয়ালকোলে অবস্থিত ৫০০ শয্যাবিশিষ্ট শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন না হওয়ায় বিক্ষুব্ধ হয়ে পড়েছে স্থানীয়রা। সোমবার

খামেনি হত্যার বদলা নিতে ‘সব শক্তি প্রয়োগ’ করার ঘোষণা ইরানের প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়া ইসলামী প্রজাতন্ত্রের বৈধ অধিকার