ক্ষমতা টিকাতে গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করছেন নেতানিয়াহু: নিউইয়র্ক টাইমস

অনলাইন ডেস্ক: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে গাজায় চলমান যুদ্ধ দীর্ঘায়িত করছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। শুক্রবার প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে যুদ্ধবিরতির পথে অগ্রসর হলেও কট্টরপন্থি মন্ত্রীদের চাপ ও ক্ষমতায় টিকে থাকার স্বার্থে সেই পরিকল্পনা থেকে সরে আসেন নেতানিয়াহু।

প্রতিবেদনে বলা হয়, ছয় সপ্তাহের যুদ্ধবিরতির একটি প্রস্তাব নিয়ে হামাসের সঙ্গে আলোচনা চলছিল এবং মিসরে মধ্যস্থতাকারী দূতও পাঠান তিনি। এ চুক্তি বাস্তবায়িত হলে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পথ খুলে যেত এবং সৌদি আরবের সঙ্গে গুরুত্বপূর্ণ শান্তিচুক্তির সম্ভাবনাও তৈরি হতো। তবে ইসরায়েলের উগ্র ডানপন্থি মন্ত্রীদের আপত্তিতে নেতানিয়াহু সেই প্রক্রিয়া থেকে সরে আসেন।

জোট সরকারের প্রধান নেতানিয়াহু অর্থমন্ত্রী বেজালাল স্মোটরিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভিরের সমর্থনের ওপর নির্ভরশীল। এ দুই মন্ত্রী গাজা দখল ও সেখানে ইহুদি বসতি স্থাপনের পক্ষে। যুদ্ধবিরতি হলে তাঁরা জোট ত্যাগ করতে পারেন—এমন আশঙ্কায় নেতানিয়াহু চুক্তির বিপক্ষে অবস্থান নেন। তিনি স্পষ্ট করে জানান, ‘কোনো যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে না।’

এদিকে কাতারে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি সংক্রান্ত আলোচনাও ভেঙে পড়ার দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। তাঁদের দাবি, নেতানিয়াহুর সাম্প্রতিক ওয়াশিংটন সফরের পর তিনি স্বেচ্ছায় আলোচনা স্থগিত করেছেন।

গাজায় চলমান সহিংসতায় এ পর্যন্ত ৫৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই বেসামরিক এবং ১০ হাজারের বেশি শিশু। মানবাধিকার সংস্থাগুলো এ সংঘাতকে ‘শতাব্দীর অন্যতম ভয়াবহ গণহত্যা’ বলে আখ্যায়িত করেছে।

বিশ্লেষকদের মতে, ব্যক্তিগত রাজনৈতিক সুবিধা ও দুর্নীতির মামলায় দায়মুক্তি পেতে নেতানিয়াহু যুদ্ধ দীর্ঘায়িত করে চলেছেন। এতে শুধু মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্বে মানবিক সংকট আরও গভীর হচ্ছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এক বছর কেটে গেলেও হৃদয়ের মরদেহের সন্ধান মেলেনি, মেলেনি শহীদের স্বীকৃতিও

টাঙ্গাইল প্রতিনিধি: গোপালপুরের হতদরিদ্র পরিবারের সন্তান মো. হৃদয় (২০)। নিজের লেখাপড়ার খরচ ও পরিবারের হাল ধরতে গাজীপুরের কোনাবাড়ীতে যান তিনি। শুরু করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালানো।

আরমান গেষ্ট হাউসে ভাংচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় অভিযোগ দায়ের 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরের আরমান গেষ্ট হাউসে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ইসমাইল হোসেন গংদের বিরুদ্ধে। এ ঘটনায় সাহাদত হোসেন বাদী হয়ে সদর থানায় একটি

১৬ বছর পর উন্মুক্তভাবে মাতৃভাষা দিবস পালন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি

সিরাজগঞ্জ প্রতিনিধি: শুক্রবার (২১ ফেব্রুয়ারি), দিবসটি উপলক্ষ্যে এই বছর বিএনপি নেতাকর্মীরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশনে জড়ো হয়। এরপর বিএনপির স্থায়ী কমিটির

বাঁশখালীতে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি করায় এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা 

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলিং করার অভিযোগে শফকত হোসেন নামের এক সাংবাদিকের বিরুদ্ধে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল

লাল পতাকা-লাল সংকেত উপেক্ষা করেই চলল ট্রেন, অতঃপর যা ঘটলো

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কালুরঘাট রেলসেতুতে রেলের গেটম্যানের লাল পতাকা ও স্টেশনের লাল সংকেত উপেক্ষা করে চলতে থাকা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি পাঁচটি যানবাহনের ওপর উঠে যায়। এতে

আরও কম দামে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করবে ভারত

নিজস্ব প্রতিবেদক: উৎপাদিত পেঁয়াজের রপ্তানি বাড়াতে ন্যূনতম রপ্তানি মূল্য ১০০ ডলার পর্যন্ত কমিয়েছে ভারত। আগে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৪০৫ মার্কিন ডলার নির্ধারণ