ক্ষমতায় নয়, জনগণের ভোট ফেরত দেওয়ার জন্য নির্বাচন চাই: টুকু

টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমি ক্ষমতার জন্য নির্বাচন চাই না, ক্ষমতার জন্য সুষ্ঠু নির্বাচন চাচ্ছি না। আমরা জনগণের ভোট জনগণকে ফেরত দিতে চাই। তিনি জোর দিয়ে বলেন, এই রাষ্ট্রের মালিক দেশের জনগণ, আর নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছেন, তাদের জনগণের ভাষা বুঝতে হবে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমিতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে এইসব বলেন তিনি।

তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে এ দেশের মানুষ ভোট দিতে পারেনি। এখন জনগণ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়। ভোট নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে, তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। জনগণের জন্য রাজনীতি করলে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে, যোগ করেন তিনি।

টুকু আরও বলেন, আগের দিনে টাঙ্গাইল ছিল সন্ত্রাসীদের দখলে। অনেক মানুষকে সন্ত্রাসীরা হত্যা করেছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে চাই। তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিবাদের দোসররা আবারও দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে।

স্বেচ্ছাসেবী সংগঠন টিএসএফ-এর আয়োজনে ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের নিয়ে অনুষ্ঠিত এই মিলনমেলায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু ও যুবদলের আহ্বায়ক রাশেদুল আলম।

অনুষ্ঠানে ৪ জন সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখা ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও ২০ জন অসহায় মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুরআনের পাঠশালা থেকে সর্বোচ্চ নেতৃত্বে, রণক্ষেত্রে সমাপ্তি খামেনেয়ি অধ্যায়

অনলাইন ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। রোববার (১ মার্চ) ভোরে

রায়গঞ্জে ৭৪টি প্রাথমিক বিদ্যালয়ে সাউন্ড সিস্টেম বিতরণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রাথমিক শিক্ষা অফিস হলরুমে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় প্রকাশ্যে অস্ত্র ও ককটেল নিয়ে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ধানের শীষের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। শনিবার (৭

রাশিয়ার স্বীকৃতি: প্রথমবার তালেবান সরকারকে আন্তর্জাতিক বৈধতা

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক কূটনীতিতে বড় এক মোড় নিয়েছে আফগানিস্তান। বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান শাসিত আফগান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া। শুক্রবার (৪ জুলাই) আল

ট্রাম্পের বাজেট বিলকে ‘জঘন্য ও ন্যক্কারজনক’ বললেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন বাজেট বিলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি বিলটিকে ‘জঘন্য ও

টাকা দিলেই মিলছে চুরি যাওয়া মিটার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: রাতে চুরি হয়ে যাচ্ছে বিদ্যুতের মিটার। মিটারের স্থানে রেখে যাওয়া হচ্ছে চিরকুট, যেখানে বিকাশ নম্বর ও টাকার পরিমাণ লেখা। সেই নম্বরে যোগাযোগ