ক্ষমতায় গেলে ভারত যদি ঢুকে আমরা হবো খাঁটি মুক্তিযোদ্ধা: জামায়াত নেতা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যদি ভারত দেশে ঢুকে পড়ে, তাহলে ১৯৭১ সালের যে ‘মিথ্যা বদনাম’ আছে সেটি চলে যাবে এবং প্রকৃত স্বাধীনতার যোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণের সুযোগ মিলবে- এমন মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।,

তিনি বলেন, ‘আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কারো সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না। আমাকে অনেকে ভয় দেখায়— যদি আমরা ক্ষমতায় আসি, পাশের দেশের লোকেরা ঢুকে পড়বে। আমি বলি, আমি দোয়া করি তারা ঢুকুক। ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে, যা ১৯৭১ সালে মিথ্যাভাবে চাপানো হয়েছে। তখন আমরা প্রকৃত স্বাধীনতার যোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণের সুযোগ পাব। কমপক্ষে ৫০ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে।’

শনিবার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের (কোবা) উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তাহের এসব কথা বলেন।,

ড. তাহের বলেন, ‘কমপক্ষে ৫০ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে। এদের এক ভাগ গেরিলা যুদ্ধে যাবে। ঘোড়া নামলেই লাঠি দিয়ে ধরবে। লাঠি জায়েজ না নাজায়েজ? আমি সবসময় জায়েজ কথাই বলি। ঘোড়া থেকে তারা নামতে পারবে না। বাকি অর্ধেক বিস্তৃত এলাকায় চলে যাবে, পুরো রিজিয়নে স্বাধীনতার যুদ্ধ শুরু হবে। রাসূল (সা.)-এর গাজওয়া সম্পর্কিত যে হাদিস আছে, সেটার বাস্তবায়নের মহাপরিকল্পনা হবে।’

জামায়াতের এই নেতা আরও বলেন, আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না, বরং সহযোগিতা করবে। আরেক বড় দল আছে তারাও সহযোগিতা করবে না, কিন্তু যুদ্ধ করার মতো সংগঠিতও নয়। তখন সংগঠিত শক্তি কে হবে? আমরা হবো। তখন আমরা হবো খাঁটি মুক্তিযোদ্ধা। তাহলে একটা সুযোগ তৈরি হবে খাঁটি মুক্তিযোদ্ধা হওয়ার। বাংলাদেশকে কেউ গ্রাস করতে পারবে না। ভয় পাওয়ার কিছু নেই।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাসূল সাঃ এর ব্যঙ্গচিত্র অঙ্কনের প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাসুল সাঃ এর  ব্যঙ্গচিত্র অঙ্কনে প্রতিবাদে যশোর শহরে মুফাসসির পরিষদের উদ্যোগে মাওলানা হাসান আল মামুন এর সঞ্চালনায়, ২৫ শে অক্টোবর (রবিবার)  সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দক্ষ ‘মফস্বল’ সম্পাদকের সংকট

ঠিকানা টিভি ডট প্রেস: কয়েক মাস ধরে দক্ষ একজন মফস্বল সম্পাদকের সন্ধান করছেন সাবেক ‘বস’। আমাকেও খুঁজে দিতে বললেন। সেজন্য কয়েকজনের সঙ্গে কথাও বললাম। তবে

জামায়াতের মিছিলে বিএনপির নেতাকর্মীদের হামলা, আহত ৮

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতের মিছিলে বিএনপির নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে গোপালদী পৌরসভার মোল্লার চর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত আড়াইহাজার

গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর মরিচ স্প্রে, তদন্তের দাবি

আন্তর্জাতিক ডেস্ক; গাজা উপত্যকায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে দুর্ভিক্ষপীড়িত ফিলিস্তিনিদের ওপর মরিচ স্প্রে (পিপার স্প্রে) ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে

তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফেরার প্রশ্নে আজ আপিল বিভাগে শুনানি

নিজস্ব প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় ফেরার বিষয়ে আজ মঙ্গলবার আপিল বিভাগে গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ এ

যুদ্ধবিরতির ঘোষণায় আশার আলো, অর্থনীতিতে এখনো অনিশ্চয়তা

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্ববাজারে কিছুটা স্বস্তির আভাস মিললেও বাংলাদেশের অর্থনীতিতে এখনো শঙ্কা কাটেনি। বিশেষ করে হরমুজ প্রণালি বন্ধের সম্ভাবনা এবং জ্বালানির মূল্যবৃদ্ধির