ক্ষমতায় গেলে পাশবিকতা ও লুটপাটহীন সমাজ উপহার দেবে জামায়াত: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতায় গেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাশবিকতা ও লুটপাটহীন মানবিকতার সমাজ উপহার দেবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে গুলশানে দলের কেন্দ্রীয় মহিলা বিভাগ আয়োজিত ব্রেস্ট ক্যানসার সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে এমনটা জানান তিনি।

শাসক না হয়ে সেবক হয়ে চিকিৎসাসহ সব নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার আশ্বাস দিয়ে জামায়াতের এই সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াত ক্ষমতায় যেতে না পারলেও স্বাস্থ্য খাতের উন্নয়নে দেশব্যাপী সেবামূলক কাজ অব্যাহত থাকবে।

যেকোনো অনৈতিক কাজে বাধা দিতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাতে চাই৷ মানবিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে জামায়াত।

আদর্শিক সমাজ ব্যবস্থায় শিক্ষাকে উৎপাদনমুখি করে তুলার কথা জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, শিক্ষা ও মানবিকতার ভিত্তিতে জাতি গঠন করবে জামায়াত। দুর্নীতি রোধ করে স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের যে স্বপ্ন জাতিকে দেখানো হয়েছে, তা পূরণে বদ্ধপরিকর জামায়াতে ইসলামী।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শুল্ক কমানো নিয়ে অনুরোধ জানানো দেশগুলোর সঙ্গে আলোচনার ঘোষণা ট্রাম্পের

অনলাইন ডেস্ক: শুল্ক কমানো নিয়ে সময় চেয়ে বৈঠকের অনুরোধ জানানো দেশগুলোর সঙ্গে আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার নিজের মালিকানাধীন

বেলকুচিতে ঢাকা ব্যাংকের উদ্যোগে কৃষি যন্ত্র বিতরণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচির চরাঞ্চলের কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে ঢাকা ব্যাংক পিএলসি। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উপজেলার ৩০০

সাঈদীর রায়-পরবর্তী সহিংসতার বিচার ও পুনর্বাসন দাবি ছাত্রশিবিরের

নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদী–এর বিরুদ্ধে ঘোষিত রায়কে কেন্দ্র করে দেশব্যাপী সহিংস ঘটনার বিচার, নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের

পাকিস্তানের করাচিতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ, টিয়ার শেল নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের করাচিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রোববার সকালে শহরে অবস্থিত মার্কিন দূতাবাসের

ভোটার তালিকা নির্ভুল হলেই নির্বাচন সুষ্ঠু হবে : ইসি মাছউদ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ বলেছেন, একটি নির্ভুল ভোটার তালিকা সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত। ভোটার তালিকা যত নির্ভুল হবে, নির্বাচন তত

ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক: ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৮ জুন) দুপুর ১টা পর্যন্ত