ক্ষমতায় গেলে গার্মেন্টস শিল্পের মতো নতুন শিল্পখাত তৈরি করবে বিএনপি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতায় গেলে তরুণ ও নারীদের কর্মসংস্থানের জন্য গার্মেন্টস শিল্পের মতো নতুন শিল্পখাত গড়ে তোলার কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।,

ময়মনসিংহের জনসভা শেষে মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১২টার দিকে গাজীপুরের রাজবাড়ি মাঠে জেলা বিএনপির সমাবেশে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আগামী ১২ তারিখের নির্বাচনে বিএনপি জয়ী হলে আমরা অনেকগুলো পরিকল্পনা নিয়েছি। তার মধ্যে একটি পরিকল্পনা হচ্ছে এই যে গার্মেন্টস শিল্প আছে গার্মেন্টস শিল্পের মতো নতুন আরও শিল্পখাত তৈরি করবে বিএনপি। সেখানে আরও বেশি সংখ্যায় মা-বোনেদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সেখানে আমাদের তরুণ ভাই-বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা এ দেশে নতুন শিল্প নিয়ে আসব।’

গাজীপুরের দীর্ঘদিনের যানজট সমস্যার প্রসঙ্গ তুলে তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে যানজট নিরসনে রেল ওভারপাস নির্মাণ করা হবে। পাশাপাশি শিল্পকারখানায় কর্মরত নারীদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে ডে-কেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে পারলেই গাজীপুর শহরের রেল ওভারপাস নির্মাণ, খাল খনন, আবাসন সমস্যার সমাধান, নারীদের ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ডের মতো পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে।’

গত ১৫-১৬ বছর ভোট ডাকাতির অভিযোগ তুলে তিনি বলেন, গাজীপুরসহ সারাদেশে কীভাবে ভোট ডাকাতি হয়েছে সেটা আপনারা দেখেছেন। পুনরায় সেই ভোট ডাকাতি করতে দেবে না গাজীপুরবাসী। ২৪ এর আন্দোলনে যে ভূমিকা রেখেছিল গণতন্ত্রের জন্য গাজীপুরবাসী, ভোটের লড়াইয়েও সে লড়াই অক্ষুণ্ন রাখবে।

উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষকে ভোটে জয়ী করতে সকলের সহযোগিতার প্রত্যাশা কামনা করেন তারেক রহমান।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কোনো কিছুই ড. ইউনূসের নিয়ন্ত্রণে নেই, হাসিনার মতো পালিয়ে যেতে হবে: কর্নেল অলি

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি

প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে বুধবার চিঠি দিয়েছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ৪৩ সিনেটর ও এমপি। মোটা দাগে

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে আশিদুল হক (৩৭) নামের এক ব্যক্তিকে অপহরণের পর মুক্তিপণের টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় যৌথবাহিনীর অভিযানে পৌর স্বেচ্ছাসেবক

ইশতেহার ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করছে বিএনপি। ইশতেহারে ৯টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছে দলটি। শুক্রবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে এই

ফ্যাসিবাদবিরোধী ৫ দলের জরুরি বৈঠক, সতর্ক থাকার আহ্বান

স্টাফ রিপোর্টার: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইর আহ্বানে ফ্যাসিবাদবিরোধী ৫টি দলের শীর্ষ নেতাদের

হিরোশিমার মত কেঁপে উঠছে গাজা, নিষেধাজ্ঞার হুমকি ৩ দেশের!

ডেস্ক রিপোর্ট: চোখের পলকে ধুলোর সঙ্গে মিশে গেলো ঘরবাড়ি। গেল সোমবার গাজার খান ইউনিসে সতর্কবার্তা জারির পরপরই ভয়াবহ হামলা চালায় ইসরাইল। মুহূর্তেই বিস্ফোরণে কেঁপে ওঠে