ক্যাসিনোকাণ্ডের সেলিম প্রধান ফের গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: অনলাইন ক্যাসিনোকাণ্ডে আলোচিত ও অর্থপাচার মামলায় দণ্ডপ্রাপ্ত সেলিম প্রধানকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি সিসাবার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’

সেলিম প্রধানকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আল আমিন হোসাইন। তিনি বলেন, সেলিম প্রধান বারিধারা এলাকায় সিসা বার পরিচালনা করছিলেন। তার মালিকানাধীন সিসাবার থেকেই ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ক্যাসিনোবিরোধী অভিযানে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়।

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার মামলায় চার বছরের কারাদণ্ড পাওয়া সেলিম প্রধান গেল বছর রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যদিও ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ায় পরে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন।

গত ২০ জুন বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি) নামের একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। এ দলের প্রধান উপদেষ্টা সেলিম প্রধান।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে ইসরায়েলের হামলায় নিহত ২

অনলাইন ডেস্ক: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবিতে ইসরায়েলের বোমা হামলায় দুইজন নিহত হওয়ার তথ্য জানিয়েছে ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ)। তাদের মধ্যে একজন সংবাদ সম্পাদক,

দিনাজপুরের পার্বতীপুর যৌথ অভিযানে নগদ ৪ লক্ষ টাকা মাদকসহ আটক-৪

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ভবেরবাজার, মন্মথপুর, বড় হরিপুর এলাকায় ক্যাপ্টেন রাব্বি আজমান (২৮ বীর) এর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে ০৪ জন

পিকে হালদারসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা: ২৫ কোটি ঋণের ২০ কোটি আত্মসাৎ

স্টাফ রিপোর্টার: মাত্র পাঁচ দিনের ব্যবধানে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন ও এর মধ্যে ২০ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে

নানা অনিয়মে অভিযুক্ত অবশেষে বদলী হলেন সচিব ওমর ফারুক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. ওমর ফারুক তালুকদারকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। রোহিঙ্গা শরনার্থী শিবির সংশ্লিষ্ট

ইসলামকে রাষ্ট্রধর্ম থেকে বাদ দিতে হবে বলল শাহরিয়ার ।

 শাহরিয়ার কবির। বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক। ঘা’তক দালাল নির্মূল কমিটির সভাপতি। সংখ্যা’ল’ঘু নি’র্যা’তন বন্ধ এবং যু’দ্ধা’প’রা’ধ বিচা’রের দা’বিতে সোচ্চার ছিলেন দীর্ঘকাল। চী’নের সঙ্গে বাংলাদেশ

ভারতে চলন্ত গাড়ির ওপর ধসে পড়লো মেট্রোরেলের পিলার, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ে নির্মাণাধীন মেট্রো রেললাইনের একটি পিলারের অংশ ধসে এক ব্যক্তি নিহত এবং তিনজন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মুলুন্ড (পশ্চিম)