ক্যালিফোর্নিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ৭৮ একর বনভূমি ভস্মীভূত

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আতশবাজি তৈরির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শুরু হওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ৭৮ একর বনভূমি। বিস্ফোরণের পর আকাশে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী।

মেহের নিউজের বরাতে জানা যায়, মঙ্গলবার (১ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর ক্যালিফোর্নিয়ার ইয়লো কাউন্টির এসপার্টো এলাকায় এই বিস্ফোরণ ঘটে। এটি স্যাক্রামেন্টো থেকে প্রায় ৪০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত।

ইয়লো কাউন্টি শেরিফ অফিস জানায়, বিস্ফোরণের পরপরই আতশবাজি কারখানাটিতে ব্যাপক অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে এবং এক মাইলজুড়ে এলাকা খালি করে ফেলা হয়। স্থানীয়দের ওই এলাকা থেকে দূরে থাকতে সতর্ক করা হয়েছে।

এসপার্টো ফায়ার প্রটেকশন ডিস্ট্রিক্টের প্রধান কার্টিস লরেন্স জানান, রাতভর আগুন নিয়ন্ত্রণে কাজ চলবে এবং আশপাশে ছড়িয়ে পড়া ছোট ছোট আগুনও নিভিয়ে ফেলার চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়, এরপর আতশবাজির মতো একাধিক বিকট শব্দে এলাকা প্রকম্পিত হয়। বিস্ফোরণের ফলে তাৎক্ষণিকভাবে সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলো বিপুল ফোনকল পেতে শুরু করে।

উইন্টার্স পুলিশ বিভাগ জানায়, বিস্ফোরণের সময় একাধিক বড় ধরনের ধ্বংসাত্মক ঘটনা ঘটে। ইয়লো কাউন্টি অফিস অব ইমার্জেন্সি সার্ভিস নিশ্চিত করেছে, ভবনটি ছিল একটি বাণিজ্যিক আতশবাজি উৎপাদন ও সংরক্ষণ কেন্দ্র।

ক্যালিফোর্নিয়া ফায়ার ডিপার্টমেন্ট এই অগ্নিকাণ্ডকে ‘ওকডেল ফায়ার’ নামে অভিহিত করেছে। আগুন আশপাশের হাইওয়ে ১৬ ও ওকডেল র‍্যাঞ্চ লেন এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে এসপার্টো, ম্যাডিসন, উইন্টার্স ও ক্যালিফোর্নিয়া ফায়ার বিভাগের স্থল ও আকাশপথে সহায়ক ইউনিট অংশ নেয়।

এ ঘটনায় এখনো হতাহতের কোনো তথ্য জানানো হয়নি। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত এলাকাটি জনসাধারণের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলেন তিতুমীরের শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক: সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের এক দফা দাবিতে রাজধানীর মহাখালীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন কলেজটির শিক্ষার্থীরা। এতে ব্যস্ততম এ সড়কে দূরপাল্লার ও

ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছিল: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বিতাড়িত ফ্যাসিবাদী শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় লক্ষ্য বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়েছিল। বর্তমান সরকার পুলিশকে সম্পূর্ণ পেশাদার, আধুনিক

টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা

ঠিকানা টিভি ডট প্রেস: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখ ভুয়া বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা এস কে

গাজায় ৪৮ ঘণ্টায় ২০০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

অনলাইন ডেস্ক: গত ৪৮ ঘণ্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরের বিভিন্ন এলাকায় অন্তত ২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একইসঙ্গে প্রায় ৩ লাখ মানুষকে জোরপূর্বক

বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য হাসিনার ভয়াবহ পরিকল্পনা ফাঁস

ঠিকানা টিভি ডট প্রেস: বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয়েছে দাবি আদায়ে একরকম ‘স্থায়ী সংস্কৃতি’। ছোট-বড় যে কোনো ইস্যুতেই সড়ক অবরোধসহ কর্মসূচি দিয়ে আন্দোলনে

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন -রুহুল কবির রিজভী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের প্রতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি করে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার রাতের নির্বাচন,