ক্যান্সার আক্রান্ত স্ত্রীর জামিনের আশায় ধরা দিলেন আ. লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: অবশেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বহুল আলোচিত সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিম ধরা পড়েছেন। ক্যান্সার আক্রান্ত স্ত্রীর জামিনের আশায় নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছেন বলে জানিয়েছে একাধিক সূত্র। বুধবার (৫ মার্চ) গভীর রাতে ঢাকা থেকে চট্টগ্রামের আকবর শাহ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে আকবর থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে। বৃহস্পতিবার বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি মধ্যরাতে আকবর শাহ থানা এলাকায় একটি আবাসিক ভবনে সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিম লুকিয়ে আছে এমন সংবাদে একদল লোক পুরো বিল্ডিং ঘেরাও করে রেখেছিল। এরপর পুলিশ পুরো ভবন তল্লাশি চালিয়ে জসিমকে পায়নি। কিন্তু একটি ফ্ল্যাট থেকে জসিমের ক্যান্সার আক্রান্ত অসুস্থ স্ত্রীকে পুলিশ গ্রেপ্তার করেছিল। স্ত্রী গ্রেপ্তার হওয়ায় শেষ পর্যন্ত স্ত্রীর জামিন পেতে জসিম নিজে পুলিশের কাছে ধরা দিয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।’

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর কাউন্সিলর জহুরুল আলম জসিম আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আকবর শাহ এলাকায় পাহাড় কেটে রাস্তাসহ বিভিন্ন স্থাপনা তৈরির অভিযোগ রয়েছে। চলতি বছরের ২৫ জানুয়ারি তাকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জসিম অন্তবর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছোড়া ও হুমকি দেওয়ার মামলায় ১ নম্বর আসামি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাজিপুরে আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

আবদুল জলিল,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী নারী ও পুরুষ সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতনণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে

এমএলএম নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

অনলাইন ডেস্ক: অযৌক্তিক হারে উচ্চ মুনাফা দেওয়ার নামে প্রতারণা করে সাধারণ মানুষের অর্থ লুট করেছিল যুবক, ডেসটিনির মতো বেশ কিছু প্রতিষ্ঠান। একই প্রক্রিয়ায় কিছু প্রতিষ্ঠান

পাঁচ বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেবে জাপান

নিজস্ব প্রতিবেদক: জাপানের কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীরা দেশের ক্রমবর্ধমান কর্মী ঘাটতি মেটাতে আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে কমপক্ষে এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। আজ

আর একটি পাথরও যেন চুরি না হয় সে ব্যবস্থা করা হবে: ডিসি সারওয়ার

ডেস্ক রিপোর্ট: কোম্পানীগঞ্জে সাদা পাথর থেকে যেন আর একটিও পাথর চুরি না হয় সেই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সিলেটে নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার

গলাচিপায় বিএনপি-গণঅধিকার পরিষদ কর্মীদের দফায় দফায় সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বিএনপি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এসময় চরবিশ্বাস ইউনিয়ন

সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।, তার বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা