ক্যান্সারে মৃত্যু তিন বস্তা টাকা জমানো ভিক্ষুক সালেহা বেগমের

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ভিক্ষা করে তিন বস্তা টাকা জমানো আলোচিত ভিক্ষুক সালেহা বেগম (৬৫) মারা গেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় জানাজা শেষে তাকে সিরাজগঞ্জ শহরের কান্দাপাড়া কবরস্থানে দাফন করা হয়। স্থানীয়ভাবে তিনি ‘সালে পাগলী’ নামে পরিচিত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ অবস্থায় প্রথমে সালেহা বেগমকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার লিভার ক্যান্সার শনাক্ত করেন।

সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাহরিয়ার শিপু বিষয়টি নিশ্চিত করে জানান, সালেহা বেগম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুর পর শনিবার জানাজা শেষে দাফন করা হয়েছে। তার জমানো টাকা ইসলামি শরিয়ত অনুযায়ী ভাগ করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়ায় সালেহা বেগমের বসতঘর থেকে দুইদিনের ব্যবধানে তিন বস্তা টাকা উদ্ধার করে স্থানীয়রা। পরে গণনা শেষে ব্যবহারযোগ্য টাকার পরিমাণ পাওয়া যায় ১ লাখ ৭৪ হাজার ৭৯ টাকা। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ : মাসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক: সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। আগামী নির্বাচনটা কেমন হবে

পাঁচ দশক পর আবার চালু হলো বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ পাঁচ দশক পর সরকারি পর্যায়ে সরাসরি দ্বিপাক্ষিক বাণিজ্য পুনরায় শুরু করেছে বাংলাদেশ ও পাকিস্তান। ১৯৭১ সালের পর এই ধরনের বাণিজ্য এবারই প্রথম।

দুই সীমান্ত দিয়ে ২২ জনকে পুশ-ইন করল বিএসএফ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া সীমান্ত এলাকা দিয়ে ১২ জন ভারতীয় বাংলাভাষী নাগরিককে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ছাড়া সূর্যপুর সীমান্ত এলাকা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা: কলকাতায় প্রতিবাদ, ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ

অনলাইন ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্রের বোমা হামলার প্রতিবাদে কলকাতার রাস্তায় বিক্ষোভ করেছে সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া বা এসইউসিআই (কমিউনিস্ট) দল। রবিবার (২২ জুন) বেলা ৩টায়

ভারতে বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিলীপ ঘোষের

অনলাইন ডেস্ক: বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রাক্তন সভাপতি এবং সংসদ সদস্য দিলীপ ঘোষ। ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বাংলাদেশি সকল

পুলিশের নতুন পোশাক পরতে আগ্রহী মাত্র ০.৮৪% সদস্য

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সময় পুলিশের জন্য যে পোশাক নির্ধারণ করা হয়েছে সেটি পরতে আগ্রহী মাত্র ০.৮৪ শতাংশ সদস্য। আগের পোশাকে ফিরতে চায় ৯৬.৫৭ শতাংশ পুলিশ