কোরআন শিখতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, আটক মসজিদের ইমাম

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম শফিকুর রহমানকে (৪২) আটক করেছে পুলিশ। আজ রবিবার (০৯ মার্চ)’ বিকালে এলাকাবাসী মিলে অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটক শফিকুর সিলেটের গোয়াইনঘাট থানার বানী গ্রামের বাসিন্দা। তিনি ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া মসজিদে ইমাম হিসেবে নিযুক্ত ছিলেন।’

পুলিশ সূত্রে জানা গেছে, ওই মসজিদটিতে রমজান মাস উপলক্ষ্যে পবিত্র কোরআন শিক্ষার আয়োজন করা হয়। সেখানে কোরআন শিখতে আসত ধর্ষণের শিকার কিশোরী। অভিযুক্ত ইমাম শফিকুর রহমান ভুক্তভোগী কিশোরীকে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে। এরমধ্যে গত বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে যোহরের নামাজের বিরতিতে অন্যান্য ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা বের হয়ে গেলে কৌশলে মসজিদের হুজরা খানায় ওই কিশোরীকে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং কাউকে জানালে হত্যার হুমকি দেয়। কিশোরী ভয়ে বিষয়টি গোপন রাখে এবং নিয়মিত কুরআন শিক্ষা কার্যক্রমে যেতে থাকে। কিন্তু শনিবার(৮ মার্চ) তারিখে একইভাবে সে আবারও তাকে হুজরা খানায় নিয়ে গিয়ে পুনরায় ধর্ষণ করে। পরে আজ বিষয়টি পরিবারকে জানালে এলাকাবাসী মিলে অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ গণমাধ্যমকে বলেন, আমরা অভিযোগ পেয়েছি। আসামি গ্রেপ্তার আছে। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য কিশোরীকে মেডিকেলে পাঠানো হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। চিঠিতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন তিনি। রোববার গণমাধ্যমকে এ তথ্য

বাজিমাত করতে যাচ্ছে ড.মুহাম্মদ ইউনূস সরকার

নিজস্ব প্রতিবেদক: আসছে পবিত্র মাহে রমজান। বছরই বাংলাদেশে রমজান মাসের আগে থেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকে এবং রমজানের সময় তা সর্বোচ্চ পর্যায়ে চলে যায়।

১১ মাস পরও ভয় কাটেনি: ট্রমায় এখনও অস্থির পুলিশ বাহিনী

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১১ মাস পেরিয়ে গেলেও এখনও স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি দেশের পুলিশ বাহিনী। ২০২৪ সালের ৫ আগস্ট

সরকারি চাকরি ঝুঁকিতে ফেলে আন্দোলনে গিয়েও নন-ক্যাডারে বাদ

ঠিকানা টিভি ডট প্রেস: সরকারি ব্যাংকের কর্মকর্তা হয়েও জীবন ও ক্যারিয়ার ঝুঁকিতে ফেলে জুলাই আন্দোলনে শরীক হয়েছিলেন এক যুবক। তবে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার চাকরি থেকে

চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাস নির্মাণে ধীরগতি, জনদূর্ভোগ বাড়ছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি: পথচারীদের ভোগান্তি কমাতে ২০২৩ সালের ১২ আগস্ট চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাসের নির্মাণকাজ শুরু হয়। ৭৪৮ দশমিক ৬৯৬ মিটার দীর্ঘ ওভারপাসটি ২০২৪ সালের জুনে সম্পন্ন

রাজশাহী জেলা রোভারের ১৩ তম ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: “পৃথিবীকে যেমন পেয়েছো, তার চেয়ে সুন্দর করে রেখে যেতে চেষ্টা করো” অঙ্গিকার কে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, রাজশাহী জেলা রোভারের ১৩ তম ত্রৈবার্ষিক কাউন্সিল