কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথের শিক্ষার্থীকে গণপিটুনি

ডেস্ক রিপোর্ট: পবিত্র কোররআন শরীফ অবমাননার অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।,

ওই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়েছে পুলিশ।

পুলিশ ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওই শিক্ষার্থী মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ অবমাননা করেন। এতে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে বিশ্ববিদ্যালয় প্রসাশন তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। তবে এ ঘটনায় ধারণকৃত কিছু ভিডিওফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই শিক্ষার্থী নিজেও তার ফেসবুক আইডি থেকে কোরআন শরীফ অবমাননার ভিডিও আপলোড করেন বলে অভিযোগ রয়েছে। এরপর অভিযুক্তকে গ্রেফতারের দাবি ওঠে।

এ ঘটনার জেরে দিবাগত রাত ১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযুক্তের বাসার সামনে শিক্ষার্থী ও স্থানীয়রা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসার চেষ্টা করলে ছাত্র-জনতা তাকে মারধর শুরু করে। পরে পুলিশ তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ওই শিক্ষার্থীকে গ্রেফতার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে রাত সোয়া দুইটার দিকে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ‘আমরা খবর পেয়ে অভিযুক্তকে আটক করতে গেলে ছাত্র-জনতা আমাদের ওপরও ক্ষিপ্ত হয়ে ওঠে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশে চালু গুগল পে, প্রথম ধাপে সুবিধা পাবেন সিটি ব্যাংকের গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো বাংলাদেশে চালু হলো গুগলের মোবাইল পেমেন্ট ও ডিজিটাল ওয়ালেট সেবা গুগল পে। প্রাথমিকভাবে কেবল সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা এই

সিরাজগঞ্জে অসুস্থতার ছুটি না পেয়ে এক শ্রমিক অসুস্থ

নজরুল ইসলাম: অসুস্থতার একদিনের ছুটি ও কর্তৃপক্ষের অপমান সইতে না পেরে যমুনা সেতু পশ্চিমপাড়ের সিকিউরিটি সুপারভাইজার নুরুল ইসলাম (৫০) হিটস্ট্রোকে গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়েছে। সিকিউরিটি

অবরুদ্ধ অবস্থায় ফেসবুকে যুবদলের নেতা তৌহিদ আলমের স্মৃতিচারণ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের যুবদলের নেতা তৌহিদ আলম তার ফেসবুক আইডিতে একটি পুরোনো ছবিসহ আবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, “এই সেই ছবিটি কালের সাক্ষী হয়ে থাকবে”

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহতের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে হাবিল আলী নামে এক কৃষক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানিয়েছেন শাহবাজপুর ইউনিয়নের ৭ নম্বর

বাগেরহাটের মোরেলগঞ্জের খাল থেকে দিনমজুর মো.জাকির খানের ভাসমান মরদেহ উদ্ধার 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সদর বারইখালী খাল থেকে মো.জাকির খান (৫০) নামের এক দিনমজুরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ২৭

‘৩৬ জুলাই’র আগেই দেশে ফিরছেন তারেক রহমান?

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন ফের জোরালো হয়েছে। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, তিনি আগামী ৫ আগস্টের আগেই যুক্তরাজ্য থেকে দেশে