কোরআন অবমাননার অভিযোগে তুলির বিরুদ্ধে বিএনপির মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সানজিদা ইসলাম তুলি পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননা করে বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ তুলে এর প্রতিবাদে মশাল মিছিল করেছেন ওই নির্বাচনী এলাকার বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।,

আজ রবিবার রাতে গাবতলী হানিফ এন্টারপ্রাইজের বালুর মাঠ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে মাজার রোড প্রদিক্ষণ করে গাবতলী আন্ত জিলা বাস টার্মিনালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মশাল মিছিল থেকে রাজধানীর দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুকে কারণ দর্শানোর নোটিশ প্রেরণেরও প্রতিবাদ জানান নেতাকর্মীরা। তারা কারণ দর্শানোর নোটিশকে অযৌক্তিক বলে দাবি করেন।

জানা যায়, দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। এবারের নির্বাচনেও তিনি বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

এর আগে ঢাকা-১৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সানজিদা ইসলাম তুলির মনোনয়ন বাতিলের দাবিতে গতকাল শনিবার সন্ধ্যায় মিরপুর-১ এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেন এস এ সাজুর কর্মী-সমর্থকরা।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মার্চের ২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজে জ্বালানি খালাস

নিজস্ব প্রতিবেদক ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও চট্টগ্রাম বন্দরে জ্বালানি খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মার্চের ১ তারিখ থেকে ২২ মার্চ পর্যন্ত ২২ দিনে

সিরাজগঞ্জে গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন ডে উপলক্ষে চরাঞ্চলে মানববন্ধন ও র‍্যালি

সিরাজগঞ্জ প্রতিনিধি: কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি সিআরইএ প্রকল্পের আওতায় শুক্রবার সকালে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ি ঘাট এলাকায় মানববন্ধন

সিরাজগঞ্জে ভোটার আইডিতে পিতার নাম পরিবর্তন করে জমি আত্মসাতের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকশা গ্রামে মৃত খাদেম আলী মন্ডলের জমি প্রতারণামূলকভাবে আত্মসাতের চেষ্টার অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার

উপসাগরীয় উত্তেজনা: ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে ধারাবাহিক বিস্ফোরণ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ঢাকা থেকে উপসাগরীয় দেশগুলোতে সব বাণিজ্যিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলো তাদের আকাশসীমা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর জরুরি বৈঠক ডেকেছে আইএইএ

অনলাইন ডেস্ক: ইরানে মার্কিন হামলার পর সোমবার জরুরি বৈঠক ডেকেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ। বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। ইরানে সৃষ্ট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা করছে ছাত্রদল: উমামা ফাতেমা

নিজস্ব প্রতিবেদক: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে