কোরআনের ক্লাসেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক

অনলাইন ডেস্ক: পবিত্র কোরআন হাতে নিয়ে আদরের ছাত্রের তিলাওয়াত শুনছিলেন তিনি। হঠাৎ নিথর হয়ে পড়ল দেহটি, প্রাণপাখি উড়ে গেল মহাপ্রভুর সান্নিধ্যে। ইয়েমেনের মারিব প্রদেশে পবিত্র কোরআন পাঠদানরত অবস্থায় এক মহিমান্বিত মৃত্যুর সাক্ষী হলেন উপস্থিত ছাত্র ও মুসল্লিরা।

গত রোববার (২৮ ডিসেম্বর) মারিবের রুইমেলা এলাকার নুরা মসজিদে কোরআন হিফজের পাঠদানকালে ইন্তেকাল করেন প্রখ্যাত আলেমে দ্বীন ও কোরআন গবেষক শায়খ ড. আলী মুহাম্মদ আস-সানআনি।,

ড. আলী আস-সানআনি একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন ইয়েমেনের ধর্মীয় শিক্ষা বিস্তারের অন্যতম আলোকবর্তিকা। দীর্ঘ সময় ধরে তিনি নুরা মসজিদের হিফজুল কোরআন বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মারিব প্রদেশের কয়েক প্রজন্মের হাজারো শিক্ষার্থী তাঁর কাছ থেকে কোরআনের পাঠ গ্রহণ করেছেন। তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি তাঁর পাণ্ডিত্য ছিল আকাশছোঁয়া; তিনি সম্মানের সঙ্গে পিএইচডি অর্জন করেছিলেন।

প্রত্যক্ষদর্শী ও ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, মৃত্যুকালে শায়খ আস-সানআনি তাঁর চিরচেনা আসনে বসে ছিলেন। হাতে ছিল আল্লাহর কালাম, আর তিনি গভীর মনোযোগ দিয়ে এক ছাত্রের তিলাওয়াত শুনছিলেন। সেই অবস্থাতেই হঠাৎ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। উপস্থিত ছাত্ররা কিছু বুঝে ওঠার আগেই কোরআনের এই নিরলস খাদেম তাঁর মহান স্রষ্টার ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান। স্থানীয় বাসিন্দারা এই মৃত্যুকে ‘হুসনে খাতেমা’ বা ‘বরকতময় প্রস্থান’ হিসেবে অভিহিত করেন।

সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে ড. সানআনি তাঁর অমায়িক ব্যবহার এবং নম্রতার জন্য বিশেষভাবে সমাদৃত ছিলেন। প্রচারবিমুখ এই নিভৃতচারী আলেম তাঁর পুরো জীবন দ্বীনি শিক্ষা এবং দাওয়াতি মিশনের জন্য উৎসর্গ করেছিলেন। ইয়েমেনের ইসলামি শিক্ষাঙ্গনে তাঁর মৃত্যু এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।

যে কোরআনকে তিনি জীবনের পাথেয় করেছিলেন, সেই কোরআনের খেদমতে থাকা অবস্থায়ই মহান রব তাঁকে নিজের কাছে ডেকে নিলেন। তাঁর এই বিদায় যেন প্রমাণ করল—মানুষ যেভাবে জীবন কাটায়, সেভাবেই তার সমাপ্তি ঘটে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে আলাল বলেন একটি দল আছে তাদের মূল শেকড় পাকিস্তানে

সিরাজগঞ্জ প্রতিনিধি: জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দলটির শেকড় পাকিস্তানে। তিনি বলেছেন, একটি দল আছে তাদের মূল

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ৩১৩ জনকে গ্রেফতার করেছে কাতার।

অনলাইন ডেস্ক: দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অননুমোদিত ভিডিও ধারণ ও প্রচার, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে দেওয়া, এবং জনমনে উদ্বেগ সৃষ্টির উদ্দেশ্যে কনটেন্ট প্রকাশের অভিযোগে তাদের

একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরতে গেজেট প্রকাশের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: দেশের পাঁচটি সমস্যাগ্রস্ত শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করে একটি নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আমানতকারীরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী

ঈদযাত্রায় সড়কে প্রাণ গেল ৫ জনের

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহাকে সামনে রেখে বাড়ি ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও

বেলকুচির রাজাপুর কলেজ গভর্নিং বডির সভাপতি হলেন বনি আমিন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর কলেজের গভর্নিং বডির এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন,

সিরাজগঞ্জে মসজিদ থেকে তুলে নিয়ে মুসুল্লীকে মারধর, উদ্ধার করলো পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে জুমার নামাজ শেষে মসজিদ থেকে মো. মোজাম আলী (৭০) নামে এক বৃদ্ধ মুসুল্লীকে তুলে নিয়ে মারধরের পর আটক করে রাখার ঘটনা