কোন ষড়যন্ত্র: চক্রান্ত করে বিএনপিকে ধ্বংস করা যাবে না খায়রুল কবির খোকন

স্টাফ রিপোর্টার, নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব, ডাকসু’র সাবেক জিএস এবং নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, কোন ষড়যন্ত্র – চক্রান্ত করে বিএনপিকে ধ্বংস করা যাবে না। বিএনপি হলো খালেদা জিয়া-তারেক জিয়ার দল। গতকাল মঙ্গলবার নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভা বিএনপি আয়োজিত এস.পি ইনস্টিটিউশন স্কুল মাঠে জুলাই-আগস্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালীতে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আবু সালেহ চৌধুরী সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন মাধবদী পৌর বিএনপির সভাপতি আমানউল্লাহ আমান, বিএনপি নেতা আনোয়ার হোসেন আনু, বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, বিএনপি নেতা আব্দুর রউফ ফকির রনি প্রমুখ।

খোকন বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য যা দরকার বিএনপি তাই করবে। জনগণের গণতান্ত্রিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সরকারকে সহযোগীতা করে যাবো। কিন্তু ইসলামী দল ও জাতীয় নাগরিক পা র্টি (এনসিপি) যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাহলে বিএনপি তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনায়েতপুরে নির্বাচনী অফিসে হামলা, জামায়াত কর্মী আহত

আলামিন হোসেন: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপালপুর এলাকায় নির্বাচনী কার্যক্রমকে কেন্দ্র করে একটি নির্বাচনী অফিসে হামলার ঘটনা ঘটেছে। এতে জামায়াতের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়

সিরাজগঞ্জ র‌্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা ও ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। রবিবার

মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের কমিটি গঠিত: সভাপতি শিব্বির, সম্পাদক মিজান

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব মনকিচর ‘মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদ’ এর ৩২ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি এক

বেলকুচিতে তাঁত শিল্পের উন্নয়নে মতবিনিময় সভায় ক্ষোভ প্রকাশ করলেন তাঁতিরা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: তাঁত বোর্ডের সহযোগিতা শুধু কাগজে কলমে। প্রকৃত তাঁতীরা বঞ্চিত হলেও ভূয়া তাঁতি সেজে অনেকেই প্রনোদনা ও সহায়তা পায়। সচ্ছতার সাথে কার্যক্রম পরিচালনা

খাদ্য মজুদের হিড়িক, বাঙ্কারে ছুটছে সীমান্তের বাসিন্দারা

অনলাইন ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা তৃতীয় দিনে গড়িয়েছে। পাকিস্তান গতকাল রাতেও ২০টি স্থানে ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারত। ভারত ও

গাজায় ফের ইসরায়েলি হামলা, ১৩৮ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ১৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৬২৫ জন।