কোনো কিছুই ড. ইউনূসের নিয়ন্ত্রণে নেই, হাসিনার মতো পালিয়ে যেতে হবে: কর্নেল অলি

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। তিনি বলেছেন, ‘ড. ইউনূসকে হয়তো পালিয়ে যেতে হবে হাসিনার মতো। আমি এটা ভবিষ্যৎবাণী করে দিচ্ছি। কারণ, কোনো জিনিস তার নিয়ন্ত্রণে নেই।

সিভিল প্রশাসন, সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী— কোনো কিছুই নিয়ন্ত্রণে নেই। একটি অনলাইন পোর্টালে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

কর্নেল অলি বলেন, যত্রতত্র খুন হচ্ছে। যে যখন ইচ্ছা রাস্তা ব্লক করে বসে পড়ছে। দাবি-দাওয়া আদায় করছে। এটা মগেরমূলকে পরিণত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে গোলমাল হচ্ছে। রিফিউজির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।,

এখানে বক্তব্য দিয়ে, হাসি দিয়ে দেশ চালালে হবে না। কঠোরভাবে সমস্যার সমাধান করতে হবে। দেশকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করতে হবে। তিনি (ড. ইউনূস) সেটা করতে পারছেন না। কারণ, তিনি নিয়েছেন সব এনজিও আর ডিজিও-বিজিও এগুলো।

যাদের মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা রয়েছে বা আগে সাবেক এমপি ছিল এ ধরনের লোক তার সঙ্গে খুব কম। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এলডিপি সভাপতি বলেন, আমরা পরিষ্কারভাবে বলেছি—দেশে সম্পদ যারা লুণ্ঠন করেছে বা লুণ্ঠন করতে সাহায্য করেছে, যারা ভারত সরকারের দালাল হিসেবে কাজ করেছে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তারা হলো খুনি, তারা হলো জনগণের রক্তচোষা। রক্তচোষাদের বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না।

তিনি আরো বলেন, আজকে অনেকগুলো ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে। অনেক নিরীহ ব্যাংক কর্মচারী তাদের চাকরি চলে যাচ্ছে। কেউ কি চিন্তা করছে—এই পরিবারগুলো কোথায় গিয়ে দাঁড়াবে? যেখানে সরকারের দায়িত্ব হলো নতুন নতুন মানুষকে এম্প্লয়মেন্ট দেওয়া, চাকরি দেওয়া, ওই জায়গায় আমরা তাদের বের করে দিচ্ছি। অর্থ মন্ত্রণালয় নীরব দর্শকের ভূমিকা পালন করছে। প্রধান উপদেষ্টা হেসেখেলে বেড়াচ্ছেন। মানুষ যে রাস্তায় ভিক্ষা করছে এটা দেখছেন না। উনি শুধু আন্তর্জাতিক আন্তর্জাতিক করছেন। কিন্তু নিজের জাতির কি হচ্ছে এ খবর তাদের কাছে নেই।,

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে চেয়ারম্যান পদ প্রার্থী জহুরুল ইসলামের উদ্দ্যোগ ইফতার মাহফিল অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তাড়াশ উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ও মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং চেয়ারম্যান পদ প্রার্থী জহুরুল ইসলামের

আদানিকে ৪ হাজার কোটি, চুক্তি নিয়ে বাড়ছে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: সরকারের কাছ থেকে চলতি সপ্তাহে ৩ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি পেয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। একই সময়ে ভারতের আদানি পাওয়ারকে বকেয়া

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এখনও কোনো দিনক্ষণ ঠিক হয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার

‘মাইনাস ফোর’ একটি দুষ্টচক্রের ফালতু কথা: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বেগম খালেদা জিয়া আমাদের ন্যাশনাল লিডার। জনগণের লিডার। তিনি এখন নির্দিষ্ট কোনো পার্টির লিডার নন। মাইনাস ফোর

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে ইসরাইলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। বিবিসি জানিয়েছে, ইস্পাহানের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালেহি

এনায়েতপুরে শহীদ কর্ণেল সাইফুলের কবরে নদীযোদ্ধাদের শ্রদ্ধা

নিজম্ব প্রতিবেদক: জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুরে শহীদ লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল ইসলামের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ