কোনো অবস্থাতেই ভোটের মাঠ ছাড়বে না জামায়াত : এহসানুল মাহবুব জুবায়ের

নিজস্ব প্রতিবেদক: টাকাসহ জামায়াতের নেতাকে আটক প্রসঙ্গে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, তিনি (ঠাকুরগাঁও জেলা আমির) ব্যবসার কাজে টাকা নিতেই পারেন। এটা নিয়ে নাটক সাজানো হয়েছে। দলকে প্রশ্নবিদ্ধ করতেই তাকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেবো। কোনো অবস্থাতেই ভোটের মাঠ ছাড়বে না জামায়াত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়বো, ভোটের মাঠ ছাড়বে না। সেরা ভোট হবে। প্রত্যাশা আকাশচুম্বি। যদিও যাওয়ার পথে একদল অসৎ লোক বেশি ভাড়া নিয়েছে, তবে সবাই নিরাপদে বাড়ি গেছেন।

এসময় তিনি অভিযোগ করেন, বেদনার সঙ্গে বলতে চাই বার বার বাধা দেওয়া হয়েছে। সিলেটে জামায়াত নেতার ওপর হামলা করা হয়েছে, তিনি মারাত্মক আহত হয়েছেন। গতকাল সিরাজগঞ্জ শহরে সামরিক বাহিনীর সদস্যর পরিচয় দিয়ে হয়রানি হয়েছে। জামায়াতের বিভিন্ন নেতাকে হয়রানি করা হচ্ছে। ফরিদপুর, নেত্রকোনা, বরিশাল মানিকগঞ্জে হামলা হয়েছে। ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের ১২টা নির্বাচন ক্যাম্প পোড়ানো হয়েছে, ভাংচুর হয়েছে।

নাটক সাজিয়ে নির্বাচনি পরিবেশ ঘোলাটে করা হচ্ছে মন্তব্য করে জামায়াতের এ সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, আমদের জেলা পর্যায়ের নেতাকে নিয়ে সাজানো নাটক হয়েছে। তিনি ব্যবসার কাজে টাকা নিতেই পারেন। সংশ্লিষ্ট পুলিশ অফিসার কুখ্যাত মনিরুল ইসলামের সহযোগী। তাকে (জেলা আমির) মেন্টালি টর্চার করা হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদগুলোতে নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের

জয়-পলকের অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ। রোববার (১১

দাঁড়িপাল্লার এজেন্ট থাকায় মসজিদের ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করায় হেসাখাল খামার পাড়া মজুমদার বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই : প্রেস সচিব

অনলাইন ডেস্ক: ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের

‘মাইনাস ফোর’ একটি দুষ্টচক্রের ফালতু কথা: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বেগম খালেদা জিয়া আমাদের ন্যাশনাল লিডার। জনগণের লিডার। তিনি এখন নির্দিষ্ট কোনো পার্টির লিডার নন। মাইনাস ফোর

রাষ্ট্রপতির বক্তব্যে বাধা দিতে সাংসদদের প্রতি আহ্বান এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্যে বাধা দিতে এবং তার অভিশংসনের দাবি তুলতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র