কোটায় উর্ত্তীণ ১৯৩ জনের সনদ চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক: মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের সনদ যাচাই বাছাই করে অনলাইনে আপডেট করতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রুবিনা ইসলাম।

সোমবার তিনি সমকালকে এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা তাদের কাগজপত্র যাচাই করব। সেজন্য কমিটি করে দেওয়া হয়েছে। ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি- এই তিনদিন তারা সমস্ত কাগজপত্র নিয়ে মন্ত্রণালয়ে আসবে। সন্তান ছাড়া অন্য কেউ এই তালিকায় রয়ে গেছে কি না তা আমরা যাচাই করব। যদি সন্তান ছাড়া অন্য কেউ লিস্টে থাকে, তাহলে তার স্থান পাওয়ার কোনো সুযোগই না।’

রোববার ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে ৫,৩৭২ জন নির্বাচিত হয়, যাদের মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান কোটার ১৯৩ জন রয়েছেন।

কম নম্বর পেয়েও ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন-এমন যুক্তি দিয়ে সমালোচনা করছেন কেউ কেউ। প্রকাশিত ফলকে ‘বৈষম্যমূলক’ দাবি করে রোববার রাতেই কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ দেখান ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের একদল শিক্ষার্থী। তারা ফল বাতিলের দাবিও তোলেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১ মণ গাঁজাসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা

নিজস্ব প্রতিবেদক: এক মণ গাঁজাসহ এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের র‌্যাব। তার নাম জাফর আহমেদ। তিনি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক

ভাঙ্গায় আজও অবরোধ, ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: এতে ঢাকা থেকে দক্ষিণবঙ্গের ২১টি জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সড়কে আটকে আছে দূরপাল্লার অসংখ্য যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বুধবার সকাল ৬টা

আগামী নির্বাচনে ইসলামপন্থীদের সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত জামায়াত

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ইসলামপন্থীদের জন্য সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত।

মার্কিন সাবমেরিনের হামলায় ডুবল ইরানের যুদ্ধজাহাজ, ৮৭ মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক: ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন সাবমেরিন। এমনটি নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। টর্পেডো দিয়ে যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেয়া হয়েছে বলে জানান

একযোগে ৫০ যুদ্ধবিমান দিয়ে ইরানের অস্ত্র কারখানায় হামলা

ঠিকানা ডেস্ক: ইসরায়েলের এক ঝাঁক যুদ্ধবিমান ইরানের রাজধানী তেহরানে প্রবেশ করেছে। বিমান বাহিনীর জেটগুলো রাতভর তেহরানে সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র কারখানাগুলোতে আঘাত হানে। খবর দ্য

এবার পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান

অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার রাতে পর পর বিস্ফোরণের কেঁপে উঠেছে ভারত। আখনুর, সাম্বার মতো জায়গায় বাজছে সাইরেন। আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একাধিক রকেটে উড়ে এসেছে ভারত