কোচ পছন্দ না হওয়ায় বিক্ষোভ: এক ঘণ্টা বিলম্বে ছাড়লো জুলাই বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক: ঘণ্টাখানেক বিলম্বের পর রাজশাহী রেলস্টেশন ছেড়ে গেছে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের জন্য বরাদ্দ করা বিশেষ ট্রেন। এ সময় ছেড়ে গেছে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি।

মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে স্টেশনের এক নম্বর প্লাটফর্মের রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহীরা। পরে সাড়ে ৭ টার দিকে সিল্ক সিটি ট্রেনটি আটকে দেয়।,

জানা গেছে, জুলাই যোদ্ধাদের ঢাকাগামী বিশেষ ট্রেন ৭ টা ২০ মিনিটের পরিবর্তে আন্দোলনের মুখে ৮টা ১৩ মিনিটে ছেড়ে যায়। আর সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন ৭টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও আন্দোলনের মুখে ছেড়ে যায় ৮ টা ২৫ মিনিটে। এই বিশেষ ট্রেনটির রাজশাহী, পাবনা-ঈশ্বরদী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ স্টেশন থেকে শিক্ষার্থীদের নিয়ে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে রেল বিভাগের বরাদ্দ দেয়া বিশেষ ট্রেনটি যাত্রা উপযোগী নয় এমন দাবি করে রাজশাহী রেল স্টেশনে বিক্ষোভ করেন জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহীরা। বিশেষ ট্রেন পছন্দ না হওয়ায় তারা রাজশাহী রেলস্টেশনে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেন আটকে দেন।

আন্দোলনকারীদের ভাষ্য, সকাল ৭টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে বিশেষ ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা। সে মোতাবেক সকালে তার স্টেশনে এসে দেখতে পান যে ট্রেনটি তাদের জন্য বরাদ্দ করা হয়েছে সেটি যাত্রা উপযোগী নয় এবং দ্রুততম সময়ে পৌঁছানো যাবে না। সে কারণে ভালো ট্রেন ও বগির জন্য রেলপথে অবস্থান নেওয়া হয়। রেলপথে অবস্থান নিয়ে আটকে দেন রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন। পরে আন্দোলনকারীরা দু ভাগে বিভক্ত হয়ে পড়েন। উত্তেজনা তৈরি হয়। পরে এক পক্ষ রেল বিভাগের বরাদ্দ দেওয়া বিশেষ ট্রেনে চড়ে ঢাকা রওনা দেন। অন্যপক্ষ সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে ঢাকা রওনা হয়েছেন।

এ সময় রাবি শিক্ষার্থী শুভ আহমেদ বলেন, আমাদের যে ট্রেনটি দেওয়া হয়েছে সেটা একদমই লোকাল ট্রেন। এক সিটে পাঁচ-ছয় জন করে বসে যেতে হবে। তাছাড়া এই ট্রেনে সঠিক সময়ে ঢাকা যাওয়া সম্ভব না। তাই আমরা ভালো ট্রেনের জন্য ব্লকেড দিয়েছিলাম।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সকাল ৯টার মধ্যে দুই অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: দেশের ২ অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। শনিবার (১৫ মার্চ)

আটঘরিয়ার রুনা হোটেলসহ‌ ৬টি‌ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা 

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলায় রুনা হোটেলসহ‌ সহ ৬টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানগুলোকে ৪০ হাজার টাকা জরিমানা আদায়

দেশে আরও ১০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে কারও মৃত্যু হয়নি। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ

সিরাজগঞ্জে ভেজাল কীটনাশক মজুদের দায়ে কৃষি উপকরণ দোকানে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ভেজাল কীটনাশক মজুদের অভিযোগে একটি কৃষি উপকরণ বিক্রয় প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০ প্যাকেট ভেজাল কীটনাশক জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে

চড়ক পূজা করতে গিয়ে খেজুর গাছ থেকে পড়ে সন্ন্যাসীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: খেজুর গাছ থেকে পড়ে দেবপ্রসাদ দেবু ওরফে ছোট্ট (৪০) নামে এক সন্ন্যাসীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে যশোরের মনিরামপুর পৌরসভাধীন

বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’

ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্র হলো এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে সবার অধিকার নিশ্চিত হয়