কে এই রহস্যময় আবু ওবায়দা?

অনলাইন ডেস্ক: আবারও আলোচনায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের রহস্যময় চরিত্র আবু ওবায়দা। ইসরায়েল তাকে হত্যা করার দাবি করেছে। তবে হামাস এখনও বিষয়টি নিশ্চিত করেনি।

আবু ওবায়দা হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র হিসেবে প্রায় দুই দশক ধরে যুদ্ধক্ষেত্রের খবর ও সংগঠনের বার্তা পৌঁছে দিচ্ছেন টেলিভিশন স্ক্রিনে।

আবু ওবায়দার আসল নাম ও পরিচয় এখনও অজানা। তিনি সবসময় সামরিক পোশাকে মুখ ঢেকে উপস্থিত হন, বিশেষ করে লাল কেফিয়াহ দিয়ে মুখ আড়াল করে। হামাস কখনোই তার ব্যক্তিগত তথ্য প্রকাশ করেনি। ধারণা করা হয়, তিনি ১৯৮০-এর দশকে জন্মগ্রহণ করেছেন এবং তার পরিবার ১৯৪৮ সালে ফিলিস্তিন থেকে উৎখাত হয়ে গাজায় আশ্রয় নিয়েছিল।

২০০৪ সালে প্রথমবারের মতো তিনি মুখপাত্র হিসেবে আবির্ভূত হন। তখন থেকে প্রতিটি বড় সংঘর্ষে হামাসের পক্ষে বার্তা দেন তিনি। ২০০৬ সালে ইসরায়েলি সেনা গিলাদ শালিতকে আটক করার ঘোষণা কিংবা ২০১৪ সালে শাউল অ্যারনকে বন্দি করার খবর তিনিই প্রথম দেন।,

২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর আবু ওবায়দার জনপ্রিয়তা বেড়ে যায় বহুগুণ।

তিনি ঘোষণা দেন প্রায় ৪,৫০০ যোদ্ধা এই অভিযানে অংশ নিয়েছিল। তার ভাষণে হামাসের লক্ষ্য ছিল ইসরায়েলি সেনাদের দক্ষিণাঞ্চলীয় গাজা ডিভিশন ধ্বংস করা।

আরব বিশ্বের বহু স্থানে আবু ওবায়দা প্রতিরোধের প্রতীক।

ইসরায়েল বারবার তাকে হত্যার চেষ্টা করেছে। সংবাদমাধ্যম দাবি করেছে, তার বাড়ি অন্তত তিনবার বোমা হামলার শিকার হয়েছে।

২০১৪ সালে ইসরায়েলি মিডিয়া তার নাম হুযাইফা সামির আবদুল্লাহ আল-কালহুত বলে প্রচার করলেও হামাস তা অস্বীকার করে।

২০২৪ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র আবু ওবায়দাকে নিষেধাজ্ঞার আওতায় আনে। তাকে তথ্যযুদ্ধের প্রধান আখ্যা দিয়ে ওয়াশিংটন অভিযোগ করে, তিনি ইরানের সহায়তায় হামাসের সাইবার অবকাঠামো পরিচালনা করছেন।,

সূত্র: মিডল ইস্ট মনিটর

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ক্রিকেট খেলা নিয়ে তর্ক, মাদরাসাছাত্রকে গলা কেটে হত্যা করলো সহপাঠী

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সোনাইমুড়ীতে এক মাদরাসাছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নাজিম উদ্দিন (১৩)। সোমবার (২৭ অক্টোবর) সকালে সোনাইমুড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডে অবস্থিত আল

আ.লীগ সরকারের পতনের মূল কারণ উঠে এল জাতিসংঘের প্রতিবেদনে

ঠিকানা টিভি ডট প্রেস: জাতিসংঘের মানবাধিকার কমিশন (ওএইচসিএইচআর) বলেছে, ২০২৪ সালের জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের প্রথম দিকের ধারাবাহিক ঘটনাবলির কারণে বিগত সরকার উৎখাত হয়েছে এবং

ইউনিয়ন ভূমি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত দুই সাংবাদিক

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে মাধাইনগর ইউনিয়ন ভূমি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার সাংবাদিক সাব্বির মির্জা ও দৈনিক আলোকিত

নির্বাচনের ফল শান্তভাবে গ্রহণ করায় জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড.

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন করতে চান আসিয়ান আইনপ্রণেতারা

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সাবেক ও বর্তমান আইনপ্রণেতাদের সংগঠন আসিয়ান

টাঙ্গাইলে বিএনপির ঈদ সামগ্রী বিতরণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল শহরের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে স্থানীয় অসহায় মেহনতী মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে পণ্য সামগ্রী