কেরানীগঞ্জে ভুয়া চিকিৎসক আটক, এক বছরের কারাদণ্ড

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় ভুয়া চিকিৎসাসেবা প্রদানকারী এক প্রতারককে আটক করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে কালিগঞ্জ বাজারের ‘মোল্লা মেডিকেল হল’ নামের একটি ফার্মেসিতে চেম্বার খুলে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। তিনি ‘ডা. মো. ফরহাদ’ নামের একজন প্রকৃত চিকিৎসকের নাম ও পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করে নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিতেন এবং সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করতেন।

বিষয়টি জাতীয় গোয়েন্দা সংস্থার নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করে। পরে ইউএনও এলাকাবাসীর স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় অভিযান পরিচালনা করেন। অভিযানে আটক ব্যক্তি কোনো বৈধ চিকিৎসা সনদ দেখাতে ব্যর্থ হন। তার বিরুদ্ধে জালিয়াতির প্রমাণ মেলায় দণ্ডবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি নানা রোগের চিকিৎসা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছিলেন। প্রশাসনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে তারা বলেন, জনস্বার্থে এমন অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অশ্লীল কর্মকাণ্ড কাশবনের ভেতর

সিলেটের গোলাপগঞ্জের চৌঘরী এলাকার কাশবনে স্থানীয় লোকজন আগুন লাগিয়ে দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যার পর ওই কাশবনে এ ঘটনা ঘটে। সিলেট-জকিগঞ্জ

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ২২ লাখ টাকার ভারতীয় দানাদার রুপা উদ্ধার 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে আনুমানিক ২২ লাখ টাকার ভারতীয় দানাদার রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৬ ব্যাটালিয়নের সদস্যরা। তবে এ ঘটনায়

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি.এন. ধুঙ্গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ যাত্রায় অংশ নেবে ভারত, পাকিস্তান, ভুটান ও মালদ্বীপের প্রতিনিধি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা

টেকনাফে পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১৮ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ১

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১৮ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ। তাদের

মোবাইল চুরি করে পালাচ্ছিল চোর, ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় চোরের ছুরিকাঘাতে আসাদ হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার (২০

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ র‌্যালিতে গিয়ে নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আনন্দ র‌্যালিতে অংশ নিয়ে শাহজাহান চৌধুরী (৫০) নামে এক নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার