কেরানীগঞ্জে বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ানোর সময় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করল স্কুলশিক্ষক!

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে কদমতলীর গোলচত্বর এলাকায় এলিগেন্ট স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রমজান আলীকে (৩১) গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।,

গত ৭ ডিসেম্বর এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রীর মা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করলে ৮ ডিসেম্বর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি পরিবারের সঙ্গে চুনকুটিয়া হিজলতলা এলাকায় বসবাস করে।

অভিযুক্ত শিক্ষক রমজান আলী স্কুলে শিক্ষকতার পাশাপাশি ভুক্তভোগী শিশুটিকে বাড়িতে গিয়ে প্রাইভেট পড়াত। গত ২৬ নভেম্বর শিশুটি স্কুল থেকে বাড়িতে ফিরে অসুস্থতা বোধ করলে তার মা তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে আসে। দুদিন পর শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রেখে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায় শিশুটি ধর্ষিত হয়েছে। শিশুটি ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই রফিকুল আলম জানান, এ ঘটনায় রমজান আলীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হলে আমরা তাকে আটক করেছি। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আসামিকে আদালতে প্রেরণ করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

এ বিষয়ে কথা বলতে এলিগেন্ট স্কুল এন্ড কলেজে গেলে স্কুলটির প্রধান শিক্ষক আনোয়ার জাহিদ গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে সটকে পরেন। পরে তার মোবাইল ফোনে একাধিক বার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কলরেট, ইন্টারনেটে ভ্যাট নিয়ে সুখবর দিল এনবিআর

ঠিকানা টিভি ডট প্রেস: সমালোচনার মুখে কলরেট ও ইন্টারনেট ব্যবহারসহ তথ্যপ্রযুক্তি সেবার ওপর আরোপিত সম্পূরক শুল্ক থেকে সরে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শুক্রবার (১৭

‘স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি’

নিজস্ব প্রতিবেদক: স্বৈরাচার পতনে যেন ১৬ বছর অপেক্ষা করতে না হয় সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১

মসজিদে মাইক ব্যবহারের অনুমতি দিল না আদালত

ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্ট লাউডস্পিকারে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আদালতের নির্দেশনায় বলা হয়েছে, মসজিদে কেবলমাত্র একজন মুয়াজ্জিন খালি গলায় আজান দিতে

রূপপুর বিদ্যুৎ কেন্দ্র চালু হলে কমবে আমদানিনির্ভরতা, সাশ্রয় হবে খরচ

নিজস্ব প্রতিবেদক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চলতি বছরই উৎপাদনে আসছে। রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই কেন্দ্রটি পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে ২,৪০০

গাজায় হাজার হাজার ভবন পরিকল্পিতভাবে গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: গত মার্চে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহার করার পর থেকে গাজাজুড়ে ইসরায়েল হাজার হাজার ভবন গুঁড়িয়ে দিয়েছে। বিগত কয়েক সপ্তাহে

রবিবার থেকে বন্ধ হচ্ছে টিকটক

ঠিকানা টিভি ডট প্রেস: টিকটক রবিবার (১৯ জানুয়ারি) থেকে যুক্তরাষ্ট্রে তাদের অ্যাপ বন্ধ করার পরিকল্পনা করেছে।এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, রবিবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপটির