কেন্দ্রে বিএনপির পরাজয়,ক্ষোভে শিবির নেতার বাড়িতে হামলা-ভাংচুর ও নারীদের হেনস্তা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে নির্বাচনের ফল ঘোষণার পর স্থানীয় শিবির নেতার বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর এবং নারীদের মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাতে মনিগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মহদীপুর কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী বিপুল ভোটে পরাজিত হওয়ার পর ইউনিয়ন বিএনপি সভাপতি হেলাল উদ্দিন রিয়ালের নেতৃত্বে মওদুদ, আনারুল, রতন, সামাদ, হক, পলাশসহ শতাধিক নেতাকর্মী থানা শিবির সভাপতি আব্দুল জাব্বারের বাড়ি এবং আরও কয়েকটি বাড়িতে হামলা চালানো হয়। অভিযোগ করা হয়েছে, এই সময় বাড়িতে থাকা নারীদের হেনস্তা করা হয়েছে এবং ভাঙচুরের ফলে মোটরসাইকেল, টিভি ও অন্যান্য আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিবির সভাপতি আব্দুল জাব্বার অভিযোগ করে বলেন, “রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের মনিগ্রাম ইউনিয়নের মহদীপুর ৩ নং ওয়ার্ডে নির্বাচনী ফল ঘোষণার পর রাত ৮টার দিকে বিএনপি ইউনিয়ন সভাপতি ও মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিন রিয়ালের নেতৃত্বে ১৩০ জন সন্ত্রাসী চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। মটরসাইকেল ভাঙচুরসহ প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমার মা ও ভাবিকেও শারীরিকভাবে আঘাত করা হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, হামলার সময় তার বড় ভাইয়ের ৭ মাসের শিশু সন্তানও আঘাতপ্রাপ্ত হয়েছে এবং প্রতিবেশীদের তিনটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

অভিযুক্ত বিএনপি নেতা হেলাল উদ্দিন রিয়ালের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে ছাত্রদল নেতা মওদুদ আহমেদ মধু পাল্টা অভিযোগ করে বলেন, “জামায়াত শিবিরের লোকজন রাতের আঁধারে আমাদের ওপর হামলা চালিয়ে ইউনিয়ন সভাপতি হেলাল উদ্দিন রিয়ালের মাথা ফাটিয়ে দিয়েছে এবং নিজেরা বাড়ি ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীদের ফাঁসাতে চাচ্ছে।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শুক্রবার আসছে ছাত্রদের আরও এক রাজনৈতিক দল

অনলাইন ডেস্ক: ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) নামে ছাত্রদের নতুন একটি রাজনৈতিক দল শুক্রবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনারে জুমা’র নামাজের পর থেকে

সলঙ্গায় প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও শিক্ষকদের অপমানের ঘটনার প্রতিবাদে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এবার ‘চীনা’ ট্যাগ দিয়ে ভারতে বিএসএফ সদস্যের ছেলেকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে এবার বর্ণবিদ্বেষী হামলার শিকার হয়ে প্রাণ হারালেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সদস্যের সন্তান। তাকে চীনা আখ্যা দিয়ে ছুরিকাঘাত করে খুন করা হয়। সংবাদমাধ্যমের

সিরাজগঞ্জে জাপানি প্রকল্পে চুরি: দেখার কেউ নেই

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় জাপানি কোম্পানি আইএইচআই (ওঐও)-এর প্রকল্পে চুরি যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। টেন্ডার প্রক্রিয়া উপেক্ষা করে বিভিন্ন মালামাল সরবরাহ এবং সংশ্লিষ্ট

বাঁশখালীতে বোট মালিকের বিরোদ্ধে শ্রমিকের বেতন না দিয়ে মারধরের অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে মৎস্যজীবী শ্রমিকের বেতন-ভাতা না দিয়ে উল্টো মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠে ফিশিংবোট মালিক ও তার সহযোগীদের বিরোদ্ধে। এ ঘটনায়

সিরাজগঞ্জে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা আইয়ুব আলীর সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে কলেজের জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পৌর বিএনপির