কেন্দ্রে এসে ব্যালট ছিনতাই, উদ্ধার ধানের শীষে সিল মারা বই

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে পোলিং এজেন্টের বাইরে কয়েকজন ব্যক্তি হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এর মধ্যে একটি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম জানান, জাতীয় সংসদ নির্বাচনের একটি ব্যালট বই উদ্ধার করা হয়েছে। ওই বইতে ধানের শীষ প্রতীকে কিছু ভোট দেওয়া ছিল। এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার পর প্রশাসনকে জানানো হয়েছে। ইতোমধ্যে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রে পৌঁছেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শেরপুর-১ (সদর) আসনে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২৪ হাজার ৪৭২ জন, নারী ২ লাখ ২৬ হাজার ৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৪৫টি। এর মধ্যে ২৪টি অধিক গুরুত্বপূর্ণ, ৪০টি গুরুত্বপূর্ণ এবং ৮১টি সাধারণ কেন্দ্র। সদর উপজেলার ১৪৫টি কেন্দ্রেই ভোটগ্রহণ চলছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৭৪ লাখ টাকাসহ আটক হওয়া সেই জামায়াত নেতার হার্ট অ্যাটাক, সিসিইউতে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে

জাতীয় সংসদ নির্বাচনের নতুন প্রার্থী ঘোষণা করলো জামায়াত ইসলামী

নিজস্ব প্রতিবেদক: দিনক্ষণ ঠিক না হলেও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি দ্রুততম সময়ের মধ্যে দলের নিবন্ধন

ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলে পৌঁছেছেন। লাইভ ফুটেজে দেখা যাচ্ছে, এয়ার ফোর্স ওয়ান বেন গুরিওন বিমানবন্দরে অবতরণ করছে। ট্রাম্প আজ ইসরায়েলি নেসেটে ভাষণ দেবেন এবং

দুবাই বিমানবন্দর লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। বুধবারের এই হামলায় বিমানবন্দরের কাছে ইরানের ছোড়া

কুমিল্লায় একাধিক গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক

আব্দুল্লাহ আল মানছুর, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা চান্দিনা উপজেলার সিমন্তপুর এলাকায় একাধিক গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী লিটন (৪০) কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার(৩১ জুলাই) রাতে

পাকিস্তানের শক্তিমত্তা বুঝতে পারছে ভারত: শেহবাজ শরীফ

অনলাইন ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, পাকিস্তানের শক্তিমত্তা বুঝতে পারছে ভারত। ভারতের আকাশসীমায় প্রবেশ না করেও পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছি আমরা। যার মধ্যে