কেনিয়ায় ভূমিধসে নিহত ২১, নিখোঁজ ৩০ জন

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় রিফ্ট ভ্যালি অঞ্চলে ভূমিধসে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। ৩০ জন এখনো নিখোঁজ রয়েছেন। খবর আল জাজিরার।,

গত কয়েকদিন ধরে ভারী বর্ষণে ভূমিধস দেখা দেয়। শনিবারের ওই ভূমিধসে এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। কেনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রিসভার সচিব কিপচুম্বা সামাজিকমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানিয়েছেন, সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় উদ্ধার অভিযান চলছে।

ইরানে সশস্ত্র হামলায় নিরাপত্তা বাহিনীর ২ সদস্য নিহতইরানে সশস্ত্র হামলায় নিরাপত্তা বাহিনীর ২ সদস্য নিহত

তিনি আরো জানান, ‘ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

গুরুতর আহত কমপক্ষে ২৫ জনকে এলগেয়ো-মারাকওয়েট কাউন্টি থেকে চিকিৎসার জন্য এলডোরেট শহরে বিমানে করে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

পশ্চিম কেনিয়ার এলগেয়ো-মারাকওয়েট কাউন্টির পাহাড়ি এলাকা চেসোঙ্গোচে ভূমিধসের ঘটনা ঘটে। প্রবল বর্ষণে এই এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখা দিয়েছে আকস্মিক বন্যা।

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০, গ্রেপ্তার ২যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০, গ্রেপ্তার ২

সরকারের উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে রেডক্রস। সামাজিকমাধ্যমে দেয়া বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘বন্যা ও ভূমিধসে রাস্তাঘাট আটকে থাকায় ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।’

চেসোঙ্গোচের পাহাড়ি এলাকাটি ভূমিধসের ঝুঁকিতে রয়েছে। এরআগে ২০১০ এবং ২০১২ সালে পৃথক ঘটনায় কয়েক বহু মানুষ মারা যায়। ২০২০ সালে প্রচণ্ড বন্যায় একটি শপিং সেন্টার ভেসে যায়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আওয়ামী লিগ নামে নিবন্ধন চেয়ে নতুন দলের আবেদন

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লিগ’ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা পড়েছে। উজ্জল রায় নামে এক ব্যক্তি সোমবার (২৪ মার্চ) ইসির

দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে: তারেক রহমান

অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজকে সময় এসেছে বাংলাদেশকে পুনর্গঠন করার; আজকে সময় এসেছে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার। এজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে

যুক্তরাষ্ট্রে আকাশপথে অচলাবস্থা, আরো ১৪০০ ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: বাজেট পাসকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের শাটডাউনের কারণে দ্বিতীয় দিনে ১৪০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। দেরিতে ছেড়েছে প্রায় ৬ হাজার ফ্লাইট। ফ্লাইট

নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন 

ঠিকানা টিভি ডট প্রেস: নারী উদ্যোক্তা সোশ্যাল ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ব্যংককে চিকিৎসাধীন

হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল

ছাত্রদলের টাকার উৎস কী?

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদলের টাকার উৎস জানতে চেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম। আজ শুক্রবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন