কেনিয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভে থানায় আগুন

অনলাইন ডেস্ক; কেনিয়ার পশ্চিমাঞ্চলে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ চরমে পৌঁছে একটি থানায় আগুন দিয়েছে ক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (৩ জুলাই) হাজার হাজার মানুষ নিহত শিক্ষক আলবার্ট ওজোয়াংয়ের কফিন নিয়ে শোক মিছিল করার সময় হোমা বে কাউন্টির মাওয়েগো থানায় হামলা চালিয়ে সেটি আগুনে পুড়িয়ে দেয়।

৩১ বছর বয়সী এই শিক্ষককে গত মাসে নাইরোবির একটি পুলিশ সেলে মৃত অবস্থায় পাওয়া যায়। তার আগে তিনি হোমা বে থেকে গ্রেপ্তার হয়েছিলেন। প্রথমে পুলিশ দাবি করে, আলবার্ট আত্মহত্যা করেছেন। কিন্তু সরকারি ফরেনসিক বিশেষজ্ঞদের তদন্তে বেরিয়ে আসে, তাকে হত্যা করা হয়েছে।

অনলাইনে ভাইরাল হওয়া কিছু ভিডিওতে দেখা গেছে, আলবার্টের কফিন বহন করে শোকমিছিল করছে হাজারো মানুষ। ওইদিন তার দাফন সম্পন্ন হওয়ার কথা ছিল।

জানা গেছে, উপ-পুলিশপ্রধান এলিউড লাগাতকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জেরেই আলবার্টকে গ্রেপ্তার করা হয়েছিল। মৃত্যুর তদন্ত শুরুর পর লাগাত স্বেচ্ছায় পদত্যাগ করলেও বিক্ষোভকারীরা তার বিরুদ্ধে মামলা ও পূর্ণ পদত্যাগ দাবি করছে।

এই ঘটনায় এখন পর্যন্ত তিন পুলিশ সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে স্বাধীন পুলিশ তদারকি সংস্থা জানিয়েছিল, গত চার মাসে পুলিশ হেফাজতে অন্তত ১৮ জন মারা গেছেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাজতে বিছানায় শুয়ে সিগারেট হাতে বিএনপি নেতা, অর্থের বিনিময়ে সুবিধা দিচ্ছেন থানার ওসি

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের গোসাইরহাটে সাজাপ্রাপ্ত আসামী বিএনপি নেতাকে গ্রেফতারের পরে থানার মধ্যে বিশেষ সুবিধা দিয়ে রাখার অভিযোগ উঠেছে গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলমের বিরুদ্ধে।, জানা গেছে,

বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মৃতিচারণ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে। তিনি বলেন,

জামায়াত ক্ষমতায় গেলে কীভাবে দেশ চালাবে জানতে চেয়েছেন মার্কিন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস এ. স্টুয়ার্ট সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। সোমবার বিকেলে শহরের বন্দরবাজার

নতুন আলোর বাতিঘর

১২ই আগস্ট ২০১০। প্রিয় মল্লিক ভাইয়ের অনন্ত যাত্রার এইদিনে আমি খুলনা কারাগারে বন্দী। আচমকা খবর শুনে মনটা ভীষণ ব্যাথাতুর ও বিষন্ন হয়ে উঠলো। কারাগারে নিজের

অভাবের তাড়নায় ১ দিনের সন্তান বিক্রি অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে অভাবের তাড়নায় ১ দিনের সন্তান বিক্রির অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। তবে সেই মা বলছেন সন্তান কে দত্তক হিসেবে দিয়েছেন তিনি।

চৌহালীতে স্বপ্ন শিখর ফাউন্ডেশনের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় স্বপ্ন শিখর ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে রিয়াজুল জান্নাত প্রিপারেটরী স্কুল অডিটোরিয়ামে প্রথমবারের মতো শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।