কেউ চোরাপথে হাঁটার চেষ্টা করলে আরেকটি ৫ আগষ্ট হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: ৫ দফা দাবিতে আন্দোলনরত আট দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ১লা ডিসেম্বর, খুলনার বাবরী চত্তরে খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর বারোটা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলমান সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান। আটদলের শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, ৫ আগষ্টের পরে ইসলামী দলের কোন কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজীর কোন অভিযোগ আসে নাই। কিন্তু একটি দল চাঁদাবাজী, সন্ত্রাস করে যাচ্ছে। আমি দায় ও দরদ নিয়ে তাদেরকে এসব বন্ধ করতে বলেছিলাম। কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার আগেই দাপট দেখাচ্ছে, প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছে। ছলে-বলে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে। বাংলাদেশে এটা হতে দেয়া হবে না। কেউ চোরাপথে হাঁটার চেষ্টা করলে আরেকটি ৫ আগষ্ট আসবে ইনশাআল্লাহ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর বলেন, একটি দল বাহাত্তরের সংবিধানের পক্ষে অবস্থান নিয়েছে। যারা শহিদ জিয়া ও খালেদা জিয়াকে ভালোবাসে তারা বাহাত্তরের সংবিধানের পক্ষে অবস্থান নিতে পারে না।

সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন,একাত্তরে দেশ স্বাধীন হয়েছিলো তিনটি মৌলিক শ্লোগানকে সামনে রেখে। বিগত ৫৪ বছরের কোন সরকারই এর কিঞ্চিত পরিমান বাস্তবায়ন করতে পারে নাই। ২৪ অনেক মানুষ জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। ২৪ এর প্রত্যাশাকে ব্যর্থ হতে দেয়া যাবে না।,

পীর সাহেব চরমোনাই বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। পায়ের তলার মাটি সরে যাওয়ার কারণে কেউ কেউ নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে বার্তা পাচ্ছি। এটা হতে দেয়া হবে না।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই জাতির প্রতি আহবান রেখে বলেন, কোন চাঁদাবাদের সহযোগী হবেন না। কোন টাকা পাচারকারী, সন্ত্রাসীর সহযোগী হবেন না।

বিভাগীয় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমীর অধ্যক্ষ সরওয়ার কামাল আজিজি, খেলাফত আন্দোলনের ইউসুফ সাদেক হক্কানী,জাগপার রাশেদ প্রধান এবং বিডিপির আনোয়ারুল হক চাঁন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব আহমদ প্রমূখ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রূপগঞ্জে বিএনপি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

মুসলিমদের পছন্দের শীর্ষে অশ্লীলতামুক্ত সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’

ঠিকানা টিভি ডট প্রেস: জনপ্রিয় হয়ে উঠেছে অশ্লীলতামুক্ত সামাজিক যোগাযোগমাধ্যম ‘আলফাফা’। বিশ্বজুড়ে প্রায় ১৬৫টিরও বেশি দেশের প্রায় ছয় লাখ মুসলিম এটি ব্যবহার করছেন। যুক্তরাষ্ট্রের একদল

মনোনয়ন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত আট

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৮ জন আহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষ

বিএনপি ক্ষমতায় কৃষকদের ফারমার্স কার্ড করা হবে: সুলতান সালাউদ্দিন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তারেক রহমান বলেছেন আগামি দিনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে কিংবা দেশ পরিচালনার দায়িত্ব পেলে

ট্রাম্পের ধর্মীয় স্বাধীনতা কমিশন থেকে মুসলিম সদস্যের পদত্যাগ

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের উপদেষ্টা বোর্ড থেকে পদত্যাগ করেছেন একমাত্র মুসলিম নারী সদস্য সামিরা মুনশি। কমিশনের অপর এক ক্যাথলিক

ভারতে লখনৌ বিশ্ববিদ্যালয়ে মসজিদ সিলগালা, শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের লখনৌ বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ঐতিহাসিক লাল বড়দারি ভবনটি সিলগালা করে দেওয়ার পর সেখানে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীরা। এই ভবনের ভেতরেই বিশ্ববিদ্যালয়ের একমাত্র