কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের এমপি প্রার্থী মুফতি আমীর হামজা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী হিসেবে মুফতি আমীর হামজার নাম ঘোষণা করা হয়েছে। রবিবার (২৫ মে) বিকাল ৪টায় কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।

জেলা আমীর অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন টিম সদস্য আলমগীর বিশ্বাস এবং অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন।

সমাবেশ সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার।

মোবারক হোসেন জানান, “এই আসনসহ প্রায় ৩০০ আসনের প্রার্থী ঘোষণা সম্পন্ন হয়েছে। আমরা ২০১৮ বা ২০২৪ সালের মতো নির্বাচন আর দেখতে চাই না—সংস্কার ও ন্যায়বিচার নিশ্চিত না হলে জামায়াতে ইসলামী নির্বাচন মেনে নেবে না।”

মুফতি আমীর হামজাকে নিয়ে তিনি বলেন, “তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত মুখ। জনগণের কাছে তার বার্তা সহজেই পৌঁছানো সম্ভব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর আব্দুল গফুর, কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মো. জুলফিকার আলী, কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক, ছাত্রশিবিরের শহর সভাপতি হাফেজ সেলিম রেজা ও জেলা সভাপতি খাজা আহমেদ প্রমুখ।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রতারণার মামলায় এবার গ্রেফতার দেখানো হলো মেঘনা আলমকে

নিজস্ব প্রতিবেদক: সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। বৃহস্পতিবার

অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, অচল চট্টগ্রাম বন্দর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। এতে বন্দরের অপারেশনাল কার্যক্রম

সোমবার আদালতে তোলা হবে নুসরাত ফারিয়াকে

অনলাইন ডেস্ক: চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটকের পর বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক

বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটকের পর ছেড়ে দেয় পুলিশ

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেলে সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের একটি এলাকায় এ

প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে বুধবার চিঠি দিয়েছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ৪৩ সিনেটর ও এমপি। মোটা দাগে

সিরাজগঞ্জে নাশকতার মামলায় সাবেক চেয়ারম্যান আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাশকতার মামলায় উধুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিলকে পুলিশ আটক করেছে। শনিবার সন্ধ্যায় উধুনিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাবেক