কুষ্টিয়ায় ৩০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় মিরপুরে সরকারি ৩০০ বস্তা চালসহ একটি ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১৫ আগস্ট) দুপুর দুইটার দিকে উপজেলার পোড়াদহ নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে চাল উদ্ধার করা হয়।

মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে সরকারি লোগো বিশিষ্ট ৩০০ বস্তা চাল সহ বহনকারী ট্রাক এবং ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। পরে আটককৃত ট্রাকটিকে নিয়ে মিরপুর থানা হেফাজতে রাখা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সরকারি চাউল বেচাকেনার খবর পেয়ে মিরপুর থানা পুলিশের সহায়তায় পোড়াদহ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় পোড়াদহ-মিরপুর সড়কের ওপরে দাঁড়ানো একটি ট্রাককে তল্লাশি পরিচালনা করে বস্তায় সরকারি সিল বিশিষ্ট ৩০০ বস্তা চাল জব্দ করা হয়। পরবর্তীতে ট্রাকের চালক ও হেলপার চালের কোন মালিক কিংবা সঠিক কোন তথ্য না দিতে পারেনি। পরে চাল ও ট্রাকটিকে মিরপুর থানা হেফাজতে নিয়ে আসা হয়। ট্রাকের চালক ও হেলপার থানা হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। তবে আটক দুজনের নাম পরিচয় দিতে পারেননি তিনি।

এবিষয়ে কথা বলার জন্য মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেন নি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জুলাই শহীদ দিবসে ‘বাংলা এডিশন’-এর যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলনে শহীদ আবু সাঈদকে উৎসর্গ করে এবং আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে নতুন অনুসন্ধানী সংবাদমাধ্যম ‘বাংলা এডিশন’ (banglaedition.com)-এর আনুষ্ঠানিক উদ্বোধন

নেপাল কারাগারে সুড়ঙ্গ করতে ২০ জনের টিম করেছিল সুব্রত

ঠিকানা টিভি ডট প্রেস: অস্ত্র মামলায় আট দিনের পুলিশ রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে। পুলিশের পাশাপাশি টাস্কফোর্স ইন্টারোগেশন সেলের (টিএফআই)

গুলশানে বিলাসবহুল ভবনের বাসিন্দার তালিকাভুক্ত ছিলেন টিউলিপ

অনলাইন ডেস্ক: বাংলাদেশের রাজধানী ঢাকার একটি বিলাসবহুল ১০ তলা ভবনের বাসিন্দা হিসেবে টিউলিপ সিদ্দিকের নাম তালিকাভুক্ত ছিল। তার পরিবারের নামে ভবনটির নামকরণ হয়। গতকাল শনিবার

জ্বালানি মজুত ও চোরাচালান রোধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি ও চোরাচালান ঠেকাতে সংশ্লিষ্টদের কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই

সাদা পাথর লুটের মামলায় বহিস্কৃত বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জের সাদাপাথরে পাথর লুটের মামলায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে তাকে

কুড়িগ্রামে জমি বিরোধে সংঘর্ষ, একই পরিবারের ৩ জন নিহত

সুজন মাহমুদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। বৃহস্পতিবার (২৪