কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলা, হাতুড়ি পেটায় গুরুতর আহত  

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে পূর্ব বিরোধের জেরে সাংবাদিক ফিরোজ আহমেদকে হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে মারপিট করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে মিরপুর বিজিবি সেক্টরপাড়ায় তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ফিরোজ স্থানীয় পত্রিকা দৈনিক আজকের সূত্রপাতের উপজেলা প্রতিনিধি। সাংবাদিক ফিরোজ আহমেদ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক।

আহতের পরিবার, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই সপ্তাহ আগে সাংবাদিক ফিরোজ আহমেদের নাতি ছেলে ও একই এলাকার প্রতিবেশী মিলনের ছেলে খেলাধুলা করার সময় তাদের মধ্যে হাতাহা‌তি হয়। এ ঘটনার জেরে সোমবার ভোররাত ৫টার দিকে স্থানীয় মসজিদে নামাজ পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ফিরোজ আহমেদ। এমন সময় মিলনসহ আরও ৪-৫ জন হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা চালায়।

এসময় তারা হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে ফিরোজের মাথা, পা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা ফিরোজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ গণমাধ্যমকর্মী ও আহতের পরিবার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এঘটনার পর থেকে অভিযুক্ত মিলনসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন। তাদের বক্তব্য পাওয়া যায়নি।

কু‌ষ্টিয়া‌ জেনা‌রেল হাসপাতা‌লের আবা‌সিক মেডিকেল অফিসার (আরএমও) হো‌সেন ইমাম ব‌লেন, ফিরোজ আহমেদ মাথায় গুরুতর আঘাত পে‌য়ে‌ছেন। তাছাড়া পা‌য়ে আঘা‌তের চিহ্ন র‌য়ে‌ছে। তি‌নি আশঙ্কামুক্ত নন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। তবুও বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের বলাৎকারের অভিযোগে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জুগ্নীদহ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্রদের দীর্ঘদিন ধরে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষক হাফেজ মুন্নাফের বিরুদ্ধে। এ ঘটনায় এক শিক্ষার্থীর

তাড়াশে দৈনিক সবুজ বাংলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দৈনিক সবুজ বাংলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল

রাজশাহীতে এলএনজি আমদানি বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারে আরও বেশি মনোযোগী হতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাজশাহীতে এক  সমাবেশ ও প্রচারণা অনুষ্ঠিত

বোলসোনারো ইস্যুতে যুক্তরাষ্ট্রে ব্রাজিলের বিচারপতির ভিসা বাতিল

অনলাইন ডেস্ক: ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরায়েস, তার সহযোগী বিচারপতিগণ এবং নিকটাত্মীয়দের মার্কিন ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। সাবেক ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জইর বোলসোনারোর বিরুদ্ধে

বাজেট নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা 

নিজস্ব প্রতিবেদক: এবারের প্রস্তাবিত বাজেট পাশ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা থাকলেও এনিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো চিন্তাভাবনা নেই। তারা বলছেন, ‘অর্থনীতির এত হিসাবনিকাশ বুঝি না, নিত্যপণ্যের

লিগ্যাল চ্যানেলে শ্রমিক নিতে আগ্রহী ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক: ইতালি সরকার বাংলাদেশ থেকে লিগ্যাল চ্যানেলে শ্রমিক নিতে আগ্রহী বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির