কুষ্টিয়ায় প্রথম আলোর অফিসে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সামনে অবস্থিত প্রথম আলো পত্রিকা অফিসে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১৮ ‍ডিসেস্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় অফিসটির সাইনবোর্ড, একটি কক্ষের দরজা-জানালা এবং বিভিন্ন আসবাবপত্র ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। ভাঙচুরের সময় বিক্ষুব্ধ জনতাকে বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে।,

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদি মৃত্যুর খবরে কুষ্টিয়ায় রাত ১১টার দিকে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। পরে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন তারা।

ঘণ্টাব্যাপী অবরোধ শেষে কর্মসূচি প্রত্যাহার করলে রাত ১২টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এরপর রাত দেড়টার সময় প্রথম আলোর অফিসসহ শহরের বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এমন বেশকিছু খবর শুনেছি। তবে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ডিবির হারুন ও হাবিবুর ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতিউৎসাহী: সাবেক আইজিপি মামুন

নিজস্ব প্রতিবেদক: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিবির হারুন ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতিউৎসাহী। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ০১- এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম

মেয়াদ শেষে ডাটা ও মিনিট পরবর্তী প্যাকেজে যুক্ত করতে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক: মেয়াদ শেষে অবশিষ্ট ইন্টারনেট ডাটা, মিনিট ও এসএমএস পরবর্তী প্যাকেজে যুক্ত করতে সরকার ও কোম্পানিগুলোকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি)। সুপ্রিম

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে মন্দির পরিদর্শনে যান তিনি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী এ হামলা চালিয়েছে। শনিবার (২৬ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য

নারীর কাছে বিএনপি নেতার চাঁদা দাবি, কল রেকর্ড ফাঁস

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে মামলার ভয় দেখিয়ে অসহায় নারীর কাছে আড়াই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে কাশিয়ানী উপজেলা বিএনপির সহ-যুব-বিষয়ক সম্পাদক নিয়ামুল হোসেন মিলনের বিরুদ্ধে।

হরমুজ প্রণালিতে হামলায় ২ ভারতীয় নিহত

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ হামলা হয়েছে। এতে দুই ভারতীয় নিহত হয়েছেন। নিহতরা হলেন- ক্যাপ্টেন আশীষ