কুষ্টিয়ায় নির্বাচনী প্রচারণায় মাঠে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এখনও ঘোষণা না হলেও আগাম প্রচারণায় মাঠে নেমেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা।

সোমবার (১৬ জুন) বিকেল ৪টায় পাটিকাবাড়ি মোড় এলাকা থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে প্রচারণা শুরু করেন তিনি। জামায়াতপন্থি নেতাকর্মী ও সমর্থকদের সহস্রাধিক মোটরসাইকেল অংশ নেয় এ শোভাযাত্রায়।

শোভাযাত্রাটি ঝাউদিয়া, গোস্বামী দুর্গাপুর, মনোহরদিয়া, উজানগ্রাম, পাটিকাবাড়ি ও আব্দালপুরসহ ইবি থানার সাতটি ইউনিয়নের প্রধান সড়ক ও জনবহুল এলাকা প্রদক্ষিণ করে। সন্ধ্যা ৭টা পর্যন্ত এ কর্মসূচি চলে।

শোভাযাত্রার মাইকে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান প্রচার করা হয় এবং জনগণকে ইসলামী মূল্যবোধ ও সামাজিক ন্যায়ের প্রতীক হিসেবে ওই প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

প্রচারণায় মুফতি আমির হামজার সঙ্গে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন, ওলামা বিভাগের জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদী, জেলা ইউনিট সদস্য আশরাফুল আযাদ বাবলু, ইবি থানা জামায়াতের আমির রফিকুল ইসলাম, সেক্রেটারি আব্বাস আলী ও সহকারী সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিলসহ দলটির জেলা ও থানা পর্যায়ের শীর্ষ নেতারা।

আয়োজকদের দাবি, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি শেষ হয়েছে। জামায়াত নেতারা আশা প্রকাশ করেন, ন্যায়বিচার ও কল্যাণমুখী রাজনীতির প্রতীক হিসেবে আগামী নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লাকে বেছে নেবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তারেক রহমানের নেতৃত্বে শপথ নিলেন বিএনপি দলীয় এমপিরা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে সংসদ ভবনের শপথ রুমে সংসদ সদস্যদের শপথ বাক্য

দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের মোরেলগঞ্জে দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি মাদ্রাসা ভবনের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায়

রায়গঞ্জে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সিডিপি ঘুরকা কার্যালয়ে শিশু অধিকার বিষয়ক

হাতুড়ি ও ধারালো টুলস নিয়ে ভায়রার দুই ছেলের আক্রমণ, দুজনই আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল নবরত্নপাড়ায় নজরুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। ভায়রার দুই ছেলে জাকারিয়া ও ইমরান হাতুড়ি ও ছোট কাটার টুলস ব্যবহার

পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

নিজস্ব প্রতিবেদক: পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার

সেপ্টেম্বরে আসছে রাশিয়ার তৈরি ক্যান্সারের টিকা

অনলাইন ডেস্ক: মারণব্যাধী ক্যান্সারের চিকিৎসায় কার্যকরী টিকা আবিষ্কারের দাবি করেছে রাশিয়া। বিশেষত স্তন, কিডনি ও অগ্ন্যাশয়ের ক্যান্সার প্রতিষেধক হিসেবে কাজ করবে এই টিকা। এ বছরের