কুষ্টিয়ায় তিনটি আসনে জামায়াতের জয়, একটিতে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে জয় পেয়েছে জামায়াতে ইসলামীর প্রার্থী এবং একটিতে জয় পেয়েছে বিএনপির প্রার্থী। দীর্ঘদিন বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত জেলাটিতে এবার দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা চমক দেখালেন। দিনভর কিছু বিচ্ছিন্ন বিশৃঙ্খলার খবর মিললেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ জেলার চারটি আসন এলাকায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তিনটি আসনে জামায়াতের প্রার্থীদের নিরঙ্কুশ জয়লাভ এবং একটিতে জয় বিএনপির প্রার্থীর জয়লাভের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইকবাল হোসেন। তিনি জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা (ধানের শীষ) প্রতীক ১,৬৫,০৮৫ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের বেলাল উদ্দিন (দাঁড়িপাল্লা) প্রতীক পান ৮৫,০৮৫ ভোট। এ আসন এলাকায় ভোট কেন্দ্র ১৩৫টি।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে জামায়াতের প্রার্থী আব্দুল গফুর (দাঁড়িপাল্লা) প্রতীক ১,৯২০৮৩ ভোটে জয়ী। বিএনপির প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী পান ১,৪৩,৮২১ ভোট। ভোট কেন্দ্র ১৭১টি।

কুষ্টিয়া-৩ (সদর)আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা (দাঁড়িপাল্লা) প্রতীক ১,৮০,৬৯০ ভোটে জয়লাভ করেছেন। বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার পান ১,২৬,৯০৯ ভোট। এ আসন এলাকায় ভোট কেন্দ্র ১৪২টি।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে জামায়াতের প্রার্থী আফজাল হোসেন (দাঁড়িপাল্লা) প্রতীক ১,৪৬,২০৪ ভোটে জয়ী। বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি (ধানের শীষ) প্রতীক পান ১,৩৮,৫৭৪ ভোট। এখানেও ভোট কেন্দ্র ছিল ১৫২টি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঝটিকা মিছিল ঠেকাতে মাঠপর্যায়ে চাপে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল প্রতিরোধে মাঠপর্যায়ের পুলিশ চাপে রয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে সব মহানগর ও জেলা পুলিশকে

জাতিসংঘের কাঠগড়ায় শেখ হাসিনা,হতে পারে যে ভয়াবহ শাস্তি

ঠিকানা টিভি ডট প্রেস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই জুলাই-আগস্টে সংঘটিত হয় বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ হত্যাকাণ্ড। নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয় ১৪০০ নিরস্ত্র মানুষকে।

স্ত্রীর পায়ের রগ কেটে দিলেন স্বামী

ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুরে ঘুমন্ত অবস্থায় রিনা বেগম নামে এক গৃহবধূর পায়ের রগ কেটে দিয়েছে তার স্বামী আলমগীর হোসেন। একই সঙ্গে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে

আ. লীগের কাউকে বিএনপিতে অনুপ্রবেশ করালে কঠোর ব্যবস্থা: টুকু

ডেস্ক রিপোর্ট: বিগত ১৬ বছর যারা বিএনপির নেতাকর্মীদের অত্যাচার-নির্যাতন করেছে, মামলা দিয়েছে সেসব আওয়ামী লীগের নেতাকর্মী যেন কোনোভাবেই বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে সেই বিষয়ে

গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে তুরস্কে হাজারো মানুষের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে তুরস্কে রোববার (১৩ এপ্রিল’) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে দেশটির বিভিন্ন প্রদেশের হাজারো মানুষ অংশগ্রহণ করেন। এক

৭ বিয়ে করা প্রতারক রবিজুল গ্রেপ্তার: লিবিয়ায় মানবপাচার ও কোটি টাকার প্রতারণা

কুষ্টিয়া প্রতিনিধি: ভালো বেতনের চাকরির প্রলোভনে আর্থিক প্রতারণা ও মানবপাচারে জড়িত থাকার অভিযোগে কুষ্টিয়ার আলোচিত রবিজুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ।