কুষ্টিয়ায় জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে নৈশপ্রহরী আলম হোসেনের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছে পুলিশ।

নিহত আলম হোসেন কুষ্টিয়া সদর উপজেলার দহকোলা গ্রামের মৃত শহর আলী শেখের ছেলে।

তার ভাই এনামুল হক জানান, প্রতিদিন সন্ধ্যায় আলম খাদ্য নিয়ন্ত্রক অফিসে যেতেন এবং সকালে বাড়ি ফিরতেন। সোমবার সন্ধ্যায় অফিসে যাওয়ার পর মঙ্গলবার সকালে খবর পান যে তিনি ঘুম থেকে উঠছেন না। “পরে আমরা অফিসে গিয়ে দেখি দরজা বন্ধ। পুলিশ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে, এ বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই।”

কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আল্-ওয়াজিউর রহমান বলেন, সকাল আটটার দিকে ঝাড়ুদার আজিজুর রহমান অফিসে এসে নৈশপ্রহরীকে ডাকলেও কোনো সাড়া পাননি। “বিষয়টি আমাদের জানানোর পর আমরা পুলিশ ও পরিবারের সঙ্গে যোগাযোগ করি। পরে সকাল ৯টার দিকে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে।”

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরাইল

অনলাইন ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। সোমবার (১৩ অক্টোবর) তাদের মুক্তি দেওয়া হয়ে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরাইলের

একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ইরানের পারমাণবিক স্থাপনায় বাঙ্কার বাস্টার দিয়ে যুক্তরাষ্ট্রের হামলা

অনলাইন ডেস্ক ইরানের নানতানজ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। শনিবার সংঘটিত এ হামলায় ভূগর্ভস্থ

জনশক্তি রপ্তানিতে লুটপাট: লোটাস কামাল ও পরিবারের বিরুদ্ধে দুদকের ১২ মামলা

বিশেষ প্রতিনিধি: মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল এবং

সিরাজগঞ্জে প্রশিক্ষনপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত  

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছ।মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ ইসলামিক ফাউণ্ডেশের আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ওই অনুষ্ঠিত হয়।

সীমান্তে জড়ো হচ্ছে হাজার হাজার ইসরায়েলি সেনা, সর্বাত্মক যুদ্ধের শঙ্কা

অনলাইন ডেস্ক: ইরানে পারমাণবিক লক্ষ্যবস্তুসহ বিভিন্ন স্থানে হামলার পর সীমান্তে হাজার হাজার সেনা জড়ো করছে দখলদার ইসরায়েল। সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে দখলদাররা সর্বাত্মক যুদ্ধের