কুষ্টিয়ায় ছাত্রদল নামধারীদের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় জেলা বিএনপির এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ সহযোগী ও ইবি থানার হরিনারায়ণপুর ইউনিয়নের জাতীয় পার্টি থেকে আসা নব্য বিএনপির নেতার ছত্রছায়ায় ছাত্রদল নামধারী কিছু নেতার বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ উঠেছে। হরিনারায়ণপুর বাজারে ব্লু ড্রীম নামের এক শো-রুম থেকে জোরপূর্বক ৪ লাখ ৫০ হাজার টাকা ড্রয়ার থেকে জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ ব্যাপারে কুষ্টিয়ার ইবি থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ থেকে জানা যায়, দুলাল হোসেনের দোকানে অফার উপলক্ষে ব্যাপক কেনাবেচা হচ্ছিল। এ সময় মো. জামির হোসেন, ছাত্রদল নেতা অনিক হাসান ও জুলহক আহমেদের নেতৃত্বে একদল বেশ কয়েকজন দোকানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এক পর্যায়ে তারা ইলেকট্রিক লাইন কেটে দোকানের ক্যাশ বাক্স থেকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা ও ক্যাশ মেমো ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ বিণয়ে দুলাল হোসেন ইবি থানায় অভিযোগ দাখিল করেন।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগ দায়েরের বিষয়টি স্বীকার করে বলেন, আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঝালকাঠিতে ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত,আটক ১

হাসিবুর রহমান,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ইয়াবা উদ্ধারের অভিযানে মাদক কারবারি চেঁচিরামপুর ইউনিয়ন যুবলীগের সদস্য সুজন হাওলাদারের (৩০) কামড়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন।

কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দিলেন সাবেক ৯ মন্ত্রীসহ ২৪ আসামি

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক নয় মন্ত্রী ও চার সংসদ সদস্যসহ ২৪ আসামির ভার্চুয়ালি হাজিরা গ্রহণ করেছেন আদালত।, আজ

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগীর চাপ, বেড ও ওষুধ সংকটে রোগীরা

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডায়রিয়া রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ডায়রিয়া ওয়ার্ডের মাত্র ২০টি বেডের বিপরীতে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৮৩ জন রোগী। ফলে বেড

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী প্লেনের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ, ১৮ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে একটি যাত্রীবাহী প্লেনের সঙ্গে একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এরই মধ্যে ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশের বরাতে জানিয়েছে মার্কিন

ধানের শীষের এজেন্ট সেজে বুথে যুবক, চেনেন না প্রিজাইডিং কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের একটি স্কুলে ফখরুল ইসলাম নামের এক বহিরাগত ব্যক্তি ধানের শীষের পোলিং এজেন্ট সেজে বুথে অবস্থান করছেন। তার গলায় বিএনপি মনোনীত প্রার্থীর

শরীয়তপুরে দু’পক্ষের তুমুল সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ

শরীয়তপুর প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকালে