কুষ্টিয়ায় গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে৷ এ মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বামীকে মারপিট করে আটকে রেখে ওই গৃহবধূকে গণধর্ষণ করা হয়। শনিবার (২ আগস্ট) রাত ১১টার দিকে ভেড়ামারায় কুষ্টিয়া-ঈশ্বরদী জাতীয় মহাসড়কের বারোমাইল লিচুবাগান এলাকায় এ ঘটনা ঘটেছে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রব তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- ভেড়ামারার মসলেমপুর এলাকার মৃত মোজাম্মেল প্রামানিকের ছেলে কালু প্রামানিক(৪৬), ষোল দাগ এলাকার মোজাম্মেল শেখের ছেলে মুর্শিদ শেখ (৪৫), মৃত আকছেদ মন্ডলের ছেলে টিটু মন্ডল ওরফে টিপু (৪২), একই এলাকার মৃত নবীর মন্ডলের ছেলে এজাজুল(৪২), মৃত হাবিবুল সরদারের ছেলে ভ্যানচালক রুবেল আলী (২৪)।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রব তালুকদার বলেন , ঘটনার পর পরই রাতে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেছে। কতজনকে আসামি করা হয়ে তা এখন বলা যাচ্ছে না। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষা করানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া জেলা পুলিশ জানিয়েছেন, নওগাঁ জেলার সোহেল নামের একব্যক্তি ভেড়ামারা থানাধীন কুটির বাজারে ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করেন। সে ডেকোরেটর দোকানে কাজ করেন। তার স্ত্রী বারোমাইলের একটি হোটেলে রান্নার কাজ করেন। শনিবার রাত ১১টা ১০ মিনিটের দিকে হোটেলের কাজ শেষ করে প্রতিদিনের ন্যায় স্বামীর সাথে রুবেলের ভ্যানযোগে বাসায় ফেরার পথে ভেড়ামারা থানাধীন বারোমাইল লিচুবাগান নামক স্থানে ৬/৭ জন লোক তাদের পথরোধ করে। স্বামী সোহেলকে মারধর করে আটকে রেখে স্ত্রী আরিফাকে হাইওয়ে রাস্তার পাশে লিচু বাগান নামক স্থানে নিয়ে ৩/৪ জন জোরপূর্বক ধর্ষণ করে।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানিয়েছেন, এ ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশ ও ডিবি পুলিশের বিশেষ আভিযানিক টিম রাতভর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আসামি কালু প্রামানিক(৪৬), মুর্শিদ শেখ (৪৫), টিটু মন্ডল ওরফে টিপু (৪২), এজাজুল(৪২) ও রুবেল আলীকে (২৪) গ্রেপ্তার করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ঘটনার তদন্ত ও তথ্য প্রাপ্তিতে পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সাংবাদিকরা। গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার। এমনকি গণমাধ্যমকর্মীদের সঙ্গে ভুক্তভোগীর স্বামীকে কথা বলতেও দেওয়া হয়নি। রাতভর থানায় অবরুদ্ধ রাখা হয় ভুক্তভোগী গৃহবধূর স্বামীকে। সাংবাদিকরা কথা বলার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পুলিশ ইচ্ছাকৃতভাবে ঘটনার তথ্য গোপন করার চেষ্টা করছে বলেও অভিযোগ তুলেছেন গণমাধ্যমকর্মীরা।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

নিজস্ব প্রতিবেদক: পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার

মহিলা জামায়াতের কোরআন ক্লাসে যুবদল নেতার বাধা-হেনস্তার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ফেনীতে মহিলা জামায়াতের উদ্যোগে আয়োজিত একটি কোরআন ক্লাসে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা নুর আলম জিকু ও তার সহযোগীদের বিরুদ্ধে। এসময় নুর আলম

বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর নতুন দল প্রবেশ করেছে

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর একটি নতুন দল সম্প্রতি বাংলাদেশে প্রবেশ করেছে বলে দাবি করেছেন গবেষক ও সাংবাদিক জুলকারনাইন সায়ের।

সলঙ্গায় চোর সামিদুল এর চোরাই পয়েন্টে ম্যাজিস্ট্রেট এর অভিযান 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া এলাকায় চুরি,ডাকাতি,ছিনতাইসহ ১২ মামলার আসামী চোর সামিদুল এর মাদক সেবন, বিক্রি, চুরি ডাকাতির মালামাল প্রকাশ্য বেচাকেনা ভিডিও

সিলযুক্ত ব্যালট উদ্ধার, ইউএনও’র গাড়িতে হামলা ও ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীক সিলযুক্ত দুটি এবং চারটি ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের ব্যালট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল

নকশা জটিলতায় থেমে ওসমানী বিমানবন্দর, ব্যয় বেড়ে ২৭৮০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০২০ সালের আগস্টে। শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালে। কিন্তু নকশায় গুরুতর ত্রুটি ধরা