কুষ্টিয়ায় আসামির ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত, ছেলে সহ আ.লীগ নেতা আটক

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ায় অভিযানের সময় আসামির ছুরিকাঘাতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ইসরাফিল আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুর একটার দিকে কুষ্টিয়া শহরের ৬ রাস্তার মোড় সংলগ্ন ভূমি অফিসের গলিতে পলান বক্স রোডে এই ঘটনা ঘটেছে৷ এ ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগের নেতা হারুন ও তার ছেলে প্রণয়কে আটক করেছে পুলিশ। আটক হারুন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সহ সভাপতি। তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কু‌ষ্টিয়া জেনারেল হাসপাতালের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত।

এ বিষয়ে কথা বলার জন্য কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেন নি।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি) ওসি মুরাদ হোসেন বলেন, ডিবি পুলিশের এস আই ইসরাফিলকে কুপিয়ে আহত করা হয়েছে৷ আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে জামায়াতের বৈঠকে যাওয়ার অভিযোগে ইমামকে চাকরিচ্যুতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই বাজার মল্লিকবাড়ি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ইব্রাহিম হোসেন সিরাজীকে জামায়াতের একটি বৈঠকে যাওয়ার অভিযোগে বিনা নোটিশে

বাবার জানাজা থেকে কণ্ঠশিল্পী মনির খানের আইফোন চুরি

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খান মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) ঝিনাইদহে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার

কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে আসছেন বিডিআর জওয়ানরা

গাজীপুর প্রতিনিধি: পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাড়ে ১৫ বছর গাজীপুরের কাশিম কারাগারে বন্দি তৎকালীন বিডিআরের ১২৬ জন জওয়ান মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার পর তারা কারাগার

শাহজাদপুরে দু’গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাজদপুরে দু গ্রামে সংঘর্ষে নজরুল ইসলাম (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছে। এঘটনায় ১০ জন আহত হয়েছে। স্থানীয়রা

অস্বাস্থ্যকর পরিবেশে জর্দা উৎপাদন, রায়গঞ্জে অবৈধ কারখানায় প্রশাসনের অভিযান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জনস্বাস্থ্য সুরক্ষায় অস্বাস্থ্যকর পরিবেশে অননুমোদিতভাবে তামাকজাত দ্রব্য উৎপাদনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেল আনুমানিক ৪টার

রায়গঞ্জে পূবালী ব্যাংকের চান্দাইকোনা শাখার উদ্বোধন : গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা পূবালী ব্যাংক লিমিটেডের ৫১১তম শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে এক বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন